News Flash

  • Home
  • উত্তর-পূর্বাঞ্চল
  • গৌরব গগৈয়ের দাবি: রাজ্যের হাইওয়ে সংস্কার না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করতে হবে
Image

গৌরব গগৈয়ের দাবি: রাজ্যের হাইওয়ে সংস্কার না হওয়া পর্যন্ত টোল আদায় বন্ধ করতে হবে

গুয়াহাটি, ২৩ আগস্ট: আসাম প্রদেশ কংগ্রেস সভাপতি এবং লোকসভায় বিরোধী দলের উপনেতা গৌরব গগৈ কেন্দ্রীয় সড়ক পরিবহন ও মহাসড়ক মন্ত্রী নিতিন গড়করিকে চিঠি লিখে রাজ্যের জাতীয় সড়কগুলির দুরবস্থার বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। তিনি স্পষ্টভাবে দাবি করেছেন, যতক্ষণ না রাস্তার অবস্থা উন্নত হয় ও সেগুলি মোটর চলাচলের উপযোগী হয়, ততক্ষণ পর্যন্ত টোল আদায় স্থগিত রাখতে হবে।

চিঠিতে গগৈ উল্লেখ করেন, এনএইচ-২৭ এবং এনএইচ-৩৭-এর গুরুত্বপূর্ণ অংশগুলিতে বড় বড় গর্ত, অসম পিচ এবং নিয়মিত জলাবদ্ধতার কারণে যাত্রীরা চরম ভোগান্তির শিকার হচ্ছেন। তবুও, ন্যাশনাল হাইওয়েজ অথরিটি অফ ইন্ডিয়া সোনাপুর-রাহা এবং বাইহাটা চারিয়ালি (মদনপুর) – নলবাড়ি (গাল্লা টোল প্লাজা) অংশে টোল আদায় চালিয়ে যাচ্ছে।

গগৈ বলেন, “এই অবস্থা জীবনের ঝুঁকি সৃষ্টি করছে, গাড়ির ক্ষতি করছে এবং ভ্রমণের সময় ব্যাপকভাবে বাড়িয়ে দিচ্ছে।” তিনি জানান, টোল প্লাজাগুলির বিরুদ্ধেই শুধু নয়, নতুন টোল প্রস্তাবের বিরুদ্ধেও বিভিন্ন স্থানে বিক্ষোভ হয়েছে। বন্যা, বেকারত্ব এবং মূল্যবৃদ্ধির মধ্যে টোল চার্জ বৃদ্ধি জনগণের উপর অতিরিক্ত চাপ সৃষ্টি করছে।

ট্রাকচালক ও পরিবহণ সংস্থাগুলি অতিরিক্ত ব্যয়ের মুখে পড়ে পড়ছে, যার ফলে নিত্যপ্রয়োজনীয় জিনিসপত্রের দাম বেড়ে যাচ্ছে এবং সাধারণ মানুষ বিপাকে পড়ছে বলে তিনি জানান।

চিঠিতে গগৈ সুপ্রিম কোর্টের সাম্প্রতিক এক রায়ের উদাহরণ দেন, যেখানে কেরালার NH-544 সম্পর্কে বলা হয়, যদি রাস্তার অবস্থা চলাচলের অযোগ্য হয়, তাহলে জনগণকে টোল দিতে বাধ্য করা যায় না। সেই রায়ে স্পষ্ট বলা হয়, নিরাপদ ও নিয়ন্ত্রিত রাস্তাঘাটের ব্যবস্থা ছাড়া টোল আদায় অবৈধ।

তিনি জানান, এর আগেও এনএইচ -৩৭ এর অবস্থা নিয়ে তিনি উদ্বেগ প্রকাশ করেছিলেন, কিন্তু বর্তমানে NH-২৭ ও NH-৩৭ দুটোরই পরিস্থিতি আরও খারাপ হয়েছে।

সবশেষে গগৈ কেন্দ্রকে আহ্বান জানান, অবিলম্বে নির্দিষ্ট টোল প্লাজাগুলিতে টোল আদায় স্থগিত করে, রাস্তা সংস্কার সম্পূর্ণ না হওয়া পর্যন্ত তা বন্ধ রাখতে হবে। একই সঙ্গে, আসামের সব টোল প্লাজায় একটি পূর্ণাঙ্গ অডিট করে রক্ষণাবেক্ষণ মানদণ্ড মেনে চলা হচ্ছে কি না তা নিশ্চিত করার জন্যও তিনি অনুরোধ জানান।

Releated Posts

অসমের পঞ্চায়েতগুলির জন্য অর্থ কমিশনের ৫২৫ কোটি টাকা বরাদ্দ: মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ২ অক্টোবর (আইএএনএস): গ্রাম ও পঞ্চায়েতগুলিকে আরও শক্তিশালী করে স্বনির্ভর করে তোলার পাশাপাশি উন্নয়নের সুফল তৃণমূল স্তরে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026

‘অসমের মানুষ শান্তিতে ঘুমান, কারণ ২৪ ঘণ্টা পাহারায় অসম পুলিশ’: হিমন্ত বিশ্ব শর্মা

গুয়াহাটি, ১ অক্টোবর (আইএএনএস): অসম পুলিশ দিবস উপলক্ষে রাজ্যের পুলিশ বাহিনীর সদস্যদের প্রতি শ্রদ্ধা জানিয়ে তাঁদের ২৪ ঘণ্টার…

ByByNews Desk Oct 1, 2026

উন্নয়ন ও প্রশাসনিক কাজের জন্য আগে শান্তি প্রয়োজন: মণিপুরের মুখ্যমন্ত্রী

ইম্ফল, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): মণিপুরে উন্নয়ন ও প্রশাসনিক প্রক্রিয়া এগিয়ে নিয়ে যেতে হলে সবার আগে শান্তি ও স্থিতিশীলতা…

ByByNews Desk Sep 30, 2026

সীমান্ত সমন্বয় জোরদারে শিলংয়ে সেনা ও বিএসএফের কৌশলগত বৈঠক

শিলং, ৩০ সেপ্টেম্বর (আইএএনএস): ভারত-বাংলাদেশ সীমান্তে কার্যকর ব্যবস্থাপনা এবং অপারেশনাল সমন্বয় আরও জোরদার করতে শিলংয়ে সেনাবাহিনী ও সীমান্তরক্ষী…

ByByNews Desk Sep 30, 2026
Scroll to Top