News Flash

  • Home
  • মুখ্য খবর
  • নেশা কারবারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিল জনগণ

নেশা কারবারীদের আটক করে পুলিশের হাতে তুলে দিল জনগণ

আগরতলা, ২৩ আগস্ট : রাজধানীর রাধা মাধব উন্নয়ন সংঘ এলাকায় এক যুবককে নেশা সামগ্রী বিক্রয়ের সময় জনতা হাতে-নাতে ধরে ফেলে। পরে তাকে পুলিশে হাতে তুলে দেওয়া হয়েছে। এ ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এবং স্থানীয় মানুষের মধ্যে স্বস্তির হাওয়া বইছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, বেশ কয়েক মাস ধরেই এলাকায় একদল যুবক গোপনে নেশাজাত দ্রব্য বিক্রি করে আসছিল। এলাকা সংলগ্ন স্কুল, মন্দির ও আবাসিক বসতবাড়ি থাকার পরেও প্রশাসন এই বেআইনি কার্যকলাপের বিরুদ্ধে দৃশ্যমান কোনো ব্যবস্থা নিচ্ছিল না। এলাকাবাসীরা জানান, তারা একাধিকবার এই বিষয়ে স্থানীয় থানায় অভিযোগ জানালেও তেমন কোনও কার্যকর পদক্ষেপ চোখে পড়েনি। এর ফলেই জনমনে ক্ষোভ দানা বাঁধতে থাকে।
শেষমেশ আজ সকালে এলাকাবাসী নিজেরাই উদ্যোগ নেন। বেশ কিছু মানুষ গোপনে অভিযুক্তদের গতিবিধির উপর নজরদারি চালাতে থাকেন। এক পর্যায়ে এক যুবককে সন্দেহজনকভাবে ঘোরাফেরা করতে দেখে তাকে আটক করা হয়। তার কাছে তল্লাশি চালিয়ে পাওয়া যায় ব্রাউন সুগার, কিছু দামী সিগারেট, এবং নেশার অন্যান্য উপকরণ।

আটক যুবককে ব্যাপক জেরা করে জানা যায়, সে এক মাদকচক্রের সদস্য এবং তার সঙ্গে আরও কয়েকজন জড়িত। পুলিশ প্রাথমিক তদন্তে জানতে পেরেছে, অভিযুক্তদের বাড়ি আগরতলার দশমীঘাট এলাকায়। অভিযুক্তের এক সঙ্গী পালিয়ে যেতে সক্ষম হয়েছে। এদিকে, খবর পেয়ে ঘটনা স্থলে ছুটে আসে পুলিশ। অভিযুক্ত যুবককে আটক করে থানায় নিয়ে যাওয়া হয়। পুলিশ জানিয়েছে, তারা পুরো বিষয়টি তদন্ত করে দেখছে এবং মাদক চক্রের মূল মাথাদের খুঁজে বের করতে তৎপরতা চালাচ্ছে।

এই সাহসিক কাজের জন্য এলাকাবাসী প্রশংসা পাচ্ছেন সমাজের বিভিন্ন মহল থেকে। তারা প্রমাণ করে দিয়েছেন, প্রশাসন নিরব থাকলে সাধারণ মানুষও মাদক চক্রের বিরুদ্ধে রুখে দাঁড়াতে পারে। স্থানীয় এক প্রবীণ নাগরিক বলেন, “যদি আমরা চুপ থাকতাম, তাহলে আমাদের ভবিষ্যৎ প্রজন্ম ধ্বংসের দিকে চলে যেত। পুলিশ ব্যবস্থা না নিলে আমরা নেবই। আজ সেই প্রথম পদক্ষেপ আমরা নিলাম। এই ঘটনা ফের একবার প্রমাণ করলো যে, মাদকের বিরুদ্ধে লড়াই কেবল প্রশাসনের একার দায়িত্ব নয়, সাধারণ মানুষকেও তাতে ভূমিকা রাখতে হবে। পুলিশ ও জনগণের সম্মিলিত চেষ্টাতেই একমাত্র সম্ভব সমাজ থেকে নেশার কালো ছায়া দূর করা।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top