News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শান্তিরবাজার ক্যান্সারের উপর এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত
Image

শান্তিরবাজার ক্যান্সারের উপর এক সচেতনতামূলক কর্মসূচি অনুষ্ঠিত

আগরতলা, ২৩ আগস্ট : শান্তিরবাজার দেশবন্ধুক্লাব প্রতিনিয়ত নানান সামাজিক কর্মসূচি করে যাচ্ছে। ক্লাবের সংস্থার লোকজনেরা সর্বদা লোকজনের সুখে দুঃখে পাশে দাঁড়াতে দেখা যায়। এই ক্লাবের দুইজন পদাধিকারী প্রবীর বরণ দাস ও সত্যব্রত সাহা শান্তির বাজারের লোকজনের মনে বিশেষ স্থান অর্জন করেছে।

লোকজনেরা কোন প্রকার সহায়তার জন্য দুই ব্যক্তির কাছে গেলে খালি হাতে ফিরে আসেন না। এরই মধ্যে ক্লাবের উদ্দ্যোগে শান্তির বাজারে বসবাসকারী কেন্সার রোগে আক্রান্ত লোকজনদের সচেতনতার জন্য আগরতলার একটি ক্যান্সারের সংস্থার সহযোগীতা নিয়ে এক কর্মসূচীর আয়োজন করা হয়।

আজকের এই কর্মসূচীর মাধ্যমে কিভাবে ক্যান্সার রোগকে প্রতিরোধ করাযায় এবং রোগে আক্রান্ত হলে কি কি করনীয় প্রয়োজন তা নিয়ে বিস্তারিত আলোচনা করা। এই কর্মসূচিতে ক্যান্সারে আক্রান্ত লোকজনদের বিশেষজ্ঞ চিকিৎসক দ্বারা পরিক্ষা নিরিক্ষা করে বিনামূল্যে ঔষধ বিতরন করা হয় ও বিভিন্নপ্রকারের চিকিৎসা সামগ্রী বিতরন করা হয়।
জানা যায় শান্তির বাজার শহরকে ক্যান্সারমুক্ত শহর হিসাবে গড়ে তুলতে দেশবন্ধু ক্লাব এই বিশেষ উদ্দ্যোগ গ্রহন করেছে। ক্লাবের উদ্দ্যোগে আয়োজিত আজকের এই কর্মসূচীতে উপস্থিত ছিলেন শান্তির বাজার বিধানসভা কেন্দ্রের বিধায়ক প্রমোদ রিয়াং, শান্তির বাজার পুরপরিষদের চেয়ারম্যান সপ্না বৈদ্য, ক্লাবের দুইপদাধিকারী প্রবীর বরন দাস, সত্যব্রত সাহা, ক্লাবের সদস্য দেবাশীষ ভৌমিক, সজল দত্ত সহ অন্যান্যরা। দেশবন্ধু ক্লাবের উদ্দ্যোগে এই ধরনের কর্মসুচী হাতে নেওয়াতে সকলে বিশেষ ধন্যবাদ জানান।

Releated Posts

বিজেপিতে যোগদানের খবর ‘ভিত্তিহীন’, জল্পনায় ইতি টানলেন  বিধায়ক বীরজিৎ সিনহা

কৈলাসহর, ১৮ মে: কৈলাসহর ৫৩ বিধানসভা কেন্দ্রের ছয়বারের বিধায়ক বীরজিৎ সিনহার বিজেপিতে যোগদান নিয়ে রাজনৈতিক মহলে জল্পনা তুঙ্গে…

ByByReshmi Debnath May 18, 2026

রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতির সঙ্গে রাজ্যপালের সাক্ষাৎ

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: রাজ্যপাল ইন্দ্রসেনা রেড্ডি নাল্লু আজ নয়াদিল্লিতে রাষ্ট্রপতি ভবনে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর সঙ্গে সৌজন্যমূলক…

ByByReshmi Debnath May 18, 2026

মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্র পরিদর্শন করেন কেন্দ্রীয় প্রতিনিধি দল

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: মুহুরীপুর প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের সার্বিক উন্নয়নে কাজকরেযাচ্ছে প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রের মেডিকেল ইনচার্জ ডাক্তার রাকেশ চৌঁধুরী।…

ByByReshmi Debnath May 18, 2026

খোয়াইয়ে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে আটক এক ব্যক্তি

আগরতলা, ১৮ মে: খোয়াই শহরে প্রকাশ্যে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top