News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এডিসি দিবসে আগরতলায় আইপিএফটি-র জনসমাবেশ, গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখার বার্তা মন্ত্রী শুক্লাচরণের
Image

এডিসি দিবসে আগরতলায় আইপিএফটি-র জনসমাবেশ, গণতান্ত্রিক লড়াই অব্যাহত রাখার বার্তা মন্ত্রী শুক্লাচরণের

আগরতলা, ২৩ আগস্ট: পূর্বতন বামফ্রট সরকার দলকে দুর্বল করার চেষ্টা করলেও এখন আইপিএফটি আবার ঘুরে দাঁড়িয়েছে। আগামীদিনে অস্তিত্বকে টিকিয়ে রাখতে গনতান্ত্রিক পদ্ধতিতে লড়াই জারি থাকবে। আজ এডিসি দিবসকে সামনে রেখে আগরতলায় জনসমাবেশে এমনটাই দাবি করলেন দলের সাধারণ সম্পাদক তথা মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া।

আজ সাংবাদিকদের মুখোমুখি হয়ে মন্ত্রী শুক্লাচরণ নোয়াতিয়া বলেন,
২০০৯ সালে স্বর্গীয় এন.সি. দেববর্মার নেতৃত্বে আইপিএফটি’র পথ চলা শুরু হয়েছিল। শুরু থেকেই দলের মূল দাবি ছিল স্বশাসিত জেলাকে পূর্ণ রাজ্যের মর্যাদা দেওয়া। সেই দাবি আজও দল অটুট রয়েছে। তারপর থেকেই গণতান্ত্রিক পদ্ধতিতে আমরা আন্দোলন চালিয়ে যাচ্ছি।

তিনি কটাক্ষ, পূর্বতন বামফ্রন্ট সরকার বারবার আইপিএফটি-কে দুর্বল করতে চেয়েছে। ২০১৬ সালে আগরতলায় আমাদের জনসমাবেশ করতে বাধা দেওয়া হয়েছিল। এমনকি সিপিএমের ক্যাডাররা আমাদের কর্মীদের ওপর আক্রমণ চালিয়েছিল। কিন্তু আজ ২০২৫ সালে আমরা আবার জনসমাবেশ করছি। এটি প্রমাণ করে—আইপিএফটি ফিরে এসেছে।।মন্ত্রী জানান, দলের নেতৃত্ব ও সমর্থকরা আজ আবার ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতেও গণতান্ত্রিক পথে নিজেদের দাবি আদায়ের লড়াই অব্যাহত থাকবে।

এদিন সাংবাদিকদের মুখোমুখি হয়ে আইপিএফটি সভাপতি প্রেম কুমার রিয়াং বলেন, ১৯৮৪ সালের ২৩ আগস্ট, তৎকালীন প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী সংসদে সংবিধান সংশোধনের মাধ্যমে ষষ্ঠ তপশিলি জনগোষ্ঠীর স্বার্থ রক্ষায় এক বিশেষ আইন প্রণয়ন করেন। তারই ভিত্তিতে গঠিত হয় ত্রিপুরা ট্রাইবল এরিয়া অটোনমাস ডিস্ট্রিক্ট কাউন্সিল (টিটিএএডিসি)। তিনি আরও জানান, ২০০৮ সাল থেকে ২৩ আগস্ট দিনটিকে আমরা এডিসি দিবস হিসেবে পালন করে আসছি। আগামী দিনে দল বিভিন্ন জেলা ও উপজেলায় প্রচারসভা এবং সাংবিধানিক দাবির প্রচার চালাবে। কেন্দ্রের কাছে পৃথক রাজ্য গঠনের দাবিকে আরও জোরদার করার জন্যও উদ্যোগ নেওয়া হবে।

Releated Posts

রবি মরশুমের ধান ক্রয়ে প্রস্তুতি খতিয়ে দেখলেন মন্ত্রী সুশান্ত চৌধুরী, কৃষকদের স্বার্থ রক্ষায় সর্বোচ্চ গুরুত্বের বার্তা

আগরতলা, ৩ জুলাই: রবি মরশুমের ধান ন্যূনতম সহায়ক মূল্যে (এমএসপি) ক্রয় কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতে উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক…

ByByReshmi Debnath Jul 3, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য ড. দেবব্রত দাস

আগরতলা, ৩ জুলাই: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য হিসেবে ড. দেবব্রত দাসকে নিয়োগ করেছে ভারত সরকার। কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের ভিজিটর…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

উদ্বোধনের অপেক্ষায় ৫০ শয্যার আগরতলা সিভিল হাসপাতাল, সব প্রস্তুতি সম্পন্ন: স্বাস্থ্য সচিব কিরণ গিত্তে

আগরতলা, ৩ জুলাই : আগরতলার প্রস্তাবিত ৫০ শয্যার সিভিল হাসপাতাল উদ্বোধনের জন্য সম্পূর্ণ প্রস্তুত। খুব শীঘ্রই হাসপাতালটির আনুষ্ঠানিক…

ByByTaniya Chakraborty Jul 3, 2026

ত্রিপুরায় স্বাস্থ্য পরিষেবা ও এনএইচএম কর্মসূচির অগ্রগতি খতিয়ে দেখলেন কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের যুগ্মসচিব মীরা শ্রীবাস্তব

আগরতলা, ৩ জুলাই:  জাতীয় স্বাস্থ্য মিশন (এনএইচএম)-এর বিভিন্ন কর্মসূচি, মাতৃ ও শিশু স্বাস্থ্য পরিষেবা, টিকাকরণ এবং রোগ নজরদারি…

ByByReshmi Debnath Jul 3, 2026
Scroll to Top