News Flash

  • Home
  • ত্রিপুরা
  • লোহা গরম করে শিশু কন্যার হাত পুড়িয়ে দিল এক মা, ক্ষোভ এলাকাবাসীর
Image

লোহা গরম করে শিশু কন্যার হাত পুড়িয়ে দিল এক মা, ক্ষোভ এলাকাবাসীর

আগরতলা, ১৬ আগস্ট : গতকাল রাতে লোহা গরম করে শিশু কন্যার হাত পুড়িয়ে দিল এক মা। এই ঘটনার পরিপ্রেক্ষিতে শনিবার এলাকাবাসী একত্রিত হয়ে নিষ্ঠুর মাকে গ্রাম ছাড়া করেন। মায়ের এই নৃশংস অত্যাচারের সংবাদটি পাওয়া গেছে কৈলাসহর থানাধীন দেওরাছড়া এডিসি ভিলেজের ভূইয়াপাড়া ৪নং ওয়ার্ড এলাকা থেকে।

গতকাল রাতে কৈলাসহর থানাধীন দেওরাছড়া এডিসি ভিলেজের ভূইয়াপাড়া ৪ নং ওয়ার্ড থেকে এক মায়ের নৃশংস অত্যাচারের ঘটনা সামনে এসেছে। ঘটনার বিবরণে জানা যায় ওই এলাকার বাসিন্দা সুবল ভুইয়ার স্ত্রী শিল্পী ভূইয়া প্রতিদিন রাতে আকণ্ট মদ্যপান করে মারপিট চালায় তার সন্তান ও তার স্বামীর উপর। এই মহিলার যন্ত্রণায় এক প্রকার অতিষ্ঠ হয়ে পড়েছে এলাকাবাসী।

অভিযোগ, গতকাল রাতে উনার সাড়ে তিন বছরের নাবালিকার উপর অত্যাচার চালায়। একসময় একটি লোহা গরম করে নাবালিকার হাত পুড়িয়ে দেয়। এরপর এলাকাবাসী ঘটনাস্থলে এসে আহত নাবালিকাকে চিকিৎসার জন্য জেলা হাসপাতালে নিয়ে যায়। শনিবার দুপুরে গ্রামবাসী একত্রিত হয়ে তার তীব্র প্রতিবাদ জানায় এবং মা শিল্পী ভূইয়াকে উত্তম মধ্যম দিয়ে গ্রাম থেকে তাড়িয়ে দেয়।

গ্রামবাসীরা জানান, ওই মহিলার পূর্বে আরেকটি সন্তান ছিল। সেটাকেও নাকি খুন করে রাস্তার মধ্যে ফেলে দিয়েছিল। বর্তমান কন্যা সন্তানের উপর অমানবিক নির্যাতন চালানোর প্রতিবাদে তারা সরব হন। এবং মহিলাকে গ্রাম থেকে তাড়িয়ে দেন। অভিযুক্ত মহিলাকে এই বিষয়ে জিজ্ঞাসা করা হলে মহিলা জানায় তার শিশু টাকা চুরি করেছে বলে লোহা গরম করে হাত পুড়িয়ে দিয়েছেন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top