News Flash

  • Home
  • ত্রিপুরা
  • খোয়াই-আগরতলা সড়কে দুর্ঘটনায় অল্পেতে রক্ষা, প্রাণে বাঁচলেন বাসযাত্রীরা
Image

খোয়াই-আগরতলা সড়কে দুর্ঘটনায় অল্পেতে রক্ষা, প্রাণে বাঁচলেন বাসযাত্রীরা

আগরতলা, ১৬ আগস্ট: সাতসকালে খোয়াই-আগরতলা সড়কের বেলফাং এলাকায় এক মর্মান্তিক দুর্ঘটনা ঘটলেও অল্পের জন্য প্রাণে বাঁচলেন যাত্রীবাহী একটি কুইজার গাড়ির যাত্রীরা।

প্রত্যক্ষদর্শীদের মতে, সকাল ৯টা নাগাদ আগরতলা থেকে খোয়াই যাওয়ার পথে বেলফাং নাকা পয়েন্টের সামনে হঠাৎ করেই একটি বাইক উল্টো দিক থেকে এসে যাত্রীবাহী কুইজার গাড়িটির সামনে চলে আসে। দুর্ঘটনা এড়াতে গাড়িচালক দ্রুত ব্রেক কষলেও, নিয়ন্ত্রণ হারিয়ে গাড়িটি সড়কের পাশে পড়ে যায়।

তবে সৌভাগ্যবশত, বড় ধরনের হতাহতের ঘটনা ঘটেনি। গাড়িতে থাকা যাত্রীরা অল্প বিস্তর আহত হলেও সবাই প্রাণে রক্ষা পান। ঘটনার খবর পেয়ে স্থানীয় পুলিশ ও উদ্ধারকারী দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং আহতদের প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা করা হয়।

এই ঘটনাকে কেন্দ্র করে এলাকা জুড়ে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। স্থানীয় বাসিন্দারা রং সাইডে বাইক চালানোর বিরুদ্ধে ক্ষোভ প্রকাশ করেছেন এবং সড়কে ট্রাফিক নিয়ন্ত্রণ জোরদারের দাবি জানিয়েছেন। পুলিশ সূত্রে জানা গিয়েছে, ঘটনার তদন্ত চলছে এবং দোষী বাইক আরোহীর বিরুদ্ধে যথাযথ আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

Releated Posts

৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের জনদাবিতে এসডিএম অফিসে সিপিআইএমের ডেপুটেশন ও পথসভা

আগরতলা, ২ জুলাই: আগরতলা পুর নিগমের ৩৫ ও ৩৬ নম্বর ওয়ার্ডের একাধিক জনস্বার্থমূলক দাবি তুলে ধরে সদর মহকুমা শাসকের…

ByByReshmi Debnath Jul 3, 2026

চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধের সিদ্ধান্তের প্রতিবাদে স্বাস্থ্য দপ্তরের সামনে এসইউসিআই-এর বিক্ষোভ

আগরতলা, ২ জুলাই:এজিএমসি ও জিবি হাসপাতালের ফ্যাকাল্টি এবং চিকিৎসকদের প্রাইভেট প্র্যাকটিস বন্ধ করার রাজ্য সরকারের সিদ্ধান্তের প্রতিবাদে বৃহস্পতিবার…

ByByReshmi Debnath Jul 3, 2026

মাদকমুক্ত সমাজ গঠনে প্রত্যেক নাগরিককে নিজ নিজ দায়িত্ব পালন করতে সমাজকল্যাণমন্ত্রীর আহ্বান

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: যুব সমাজকে খেলাধুলা ও সৃজনশীল কর্মকান্ডের সঙ্গে যুক্ত রাখতে পারলে মাদকের কুফল থেকে…

ByByReshmi Debnath Jul 3, 2026

ছয় দফা দাবিতে স্বাস্থ্য দপ্তরে গণতান্ত্রিক নারী সমিতির ডেপুটেশন, প্রসূতি পরিষেবা ও স্বাস্থ্য ব্যবস্থার উন্নয়নের দাবি

আগরতলা, ২ জুলাই: রাজ্যে স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং সাম্প্রতিক পরিস্থিতিতে রোগীদের ভোগান্তি দূর করার দাবিতে বৃহস্পতিবার স্বাস্থ্য দপ্তরে ছয়…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top