News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামঠাকুর সেবা মন্দিরের রক্তদান শিবিরে মন্ত্রী কিশোর বর্মন
Image

রামঠাকুর সেবা মন্দিরের রক্তদান শিবিরে মন্ত্রী কিশোর বর্মন

আগরতলা, ১৬ আগস্ট: নলছড় আর ডি ব্লকের অন্তর্গত জুমের ঢেপা গ্রাম পঞ্চায়েতের অধীন বৈরাগী বাজার রামঠাকুর সেবা মন্দিরের উদ্যোগে স্বেচ্ছায় এক রক্তদান শিবির অনুষ্ঠিত হয়েছে। ওই রক্তদান শিবিরের শুভ উদ্বোধন করেন রাজ্যের উচ্চ শিক্ষা এবং পঞ্চায়েত দপ্তরের মন্ত্রী কিশোর বর্মন।

সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে মন্ত্রী-কিশোর বর্মন রামঠাকুর সেবা মন্দিরের আশ্রম কর্তৃপক্ষের এই উদ্যোগকে প্রশংসা করেন। তিনি বলেন মানুষ আজ চাঁদে পৌঁছে গিয়েছে। বিজ্ঞান অনেক উন্নত হয়েছে। কিন্তু বিজ্ঞান শুধু দুটো জিনিস আবিষ্কার করতে পারেনি এক মানুষের প্রাণ এবং দ্বিতীয় মানুষের শরীরের রক্ত। তাই রক্ত একমাত্র দানের মাধ্যমেই পাওয়া যায়। রক্ত পৃথিবীর কোন কারখানায় উৎপন্ন হয় না। তাই সবাইকে স্বেচ্ছায় রক্তদানে এগিয়ে আসার জন্য বৈরাগী বাজার রামঠাকুর সেবা মন্দির আশ্রমে রক্তদান শিবিরের উদ্বোধন করে রাজ্যের সমস্ত মানুষের উদ্দেশ্যে এই বার্তা দিয়েছেন মন্ত্রী।

এদিন তিনি আরও বলেন, রক্তদানে ভয়ের কিছু নেই সবাই রক্তদান এগিয়ে আসুন আহ্বান রেখেছেন। মন্ত্রী ছাড়াও এই রক্তদান শিবিরে উপস্থিত ছিলেন জুমের টেপা গ্রাম পঞ্চায়েতের প্রধান বিজলি দেবনাথ উপপ্রধান গৌতম পাল রামঠাকুর আশ্রমের সম্পাদক স্বপন লাল দত্ত গৌরাঙ্গ বণিক এবং বিশ্বজিৎ দেবনাথ সহ আরো অনেকে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top