News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা চলছিল, কিন্তু এধরণের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে : মুখ্যমন্ত্রী
Image

ত্রিপুরায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা চলছিল, কিন্তু এধরণের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে : মুখ্যমন্ত্রী

আগরতলা, ১৫ আগস্ট : ত্রিপুরায় অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা চলছিল। কিন্তু এধরণের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে। চিন্তার কোনো কারণ নেই। আগামীদিনেও এর বিরুদ্ধে পুলিশ প্রশাসন সজাগ থাকবে। গতকাল কাঞ্চনপুরে সদ্য গঠিত সন্ত্রাসী গোষ্ঠী টিইউএনএফ-এর দুই জঙ্গি আটকের ঘটনায় এমনটাই প্রতিক্রিয়া ব্যক্ত করলেন মুখ্যমন্ত্রী অধ্যাপক (ডা.) মানিক সাহা।

প্রসঙ্গত, গতকাল উত্তর ত্রিপুরা জেলার পুলিশ গোপন সূত্রে প্রাপ্ত সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে ভাঙমুন থানার অন্তর্গত ভাঙমুন নাকা পয়েন্টে একটি যানবাহন আটক করে। তাতে তল্লাশি চালিয়ে সদ্য গঠিত সন্ত্রাসা গোষ্ঠী টিইউএনএফ-এর একটি পরিকল্পিত হামলার চক্রান্ত ভেস্তে দিয়েছে। পাশাপাশি তাদের বিস্ফোরকে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করেছে। সাথে গ্রেফতার করা হয়েছে দুই জঙ্গিকে।

আজ এ বিষয় নিয়ে সংবাদ মাধ্যমের কাছে প্রতিক্রিয়া ব্যক্ত করে মুখ্যমন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে রাজ্যে অস্থির পরিস্থিতি সৃষ্টি করার পরিকল্পনা চলছিল। তাতে সরকারের একটি গভীর চিন্তার বিষয় ছিল। কিন্তু এধরণের নাশকতামূলক কার্যকলাপের বিরুদ্ধে পুলিশ প্রশাসন সর্বদাই সজাগ রয়েছে। যার কারণে গতকাল পুলিশ এতবড়ো সাফল্য পেয়েছে।

তাঁর কথায়, রাজ্যে বিরাট নাশকতার পরিকল্পনা চলছিল। বর্তমানে চিন্তার কোনো বিষয় নেই। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল দুই জঙ্গিকে গ্রেফতার করা হয়েছে। একমাত্র পুলিশের নজরদারির কারণে জঙ্গি পরিকল্পনা বানচাল হয়েছে। ওই ঘটনায় তদন্তে নেমেছে পুলিশ। তদন্তের পরই আরও তথ্য বেরিয়ে আসবে।

Releated Posts

কাঁটাখালে ডুবে মর্মান্তিক মৃত্যু আড়াই বছরের শিশুকন্যার

আগরতলা, ১৮ মে: খেলতে গিয়ে কাঁটাখালের জলে ডুবে মর্মান্তিক মৃত্যু হল আড়াই বছরের এক শিশুকন্যার। মৃত শিশুটির নাম সাদবিকা…

ByByReshmi Debnath May 18, 2026

মহিলারা আত্মনির্ভর হওয়ায় রাজ্যের আর্থিক বুনিয়াদ শক্তিশালী হচ্ছে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: মহিলাদের স্বশক্তিকরণের মাধ্যমে রাজ্যে সমাজ ব্যবস্থা শক্তিশালী হচ্ছে। সমাজের এটা একটা বিরাট পরিবর্তন।…

ByByReshmi Debnath May 18, 2026

তিন মাস পর খোলা হলো মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের প্রনামী বাক্স, মিলল বিদেশি মুদ্রাও

উদয়পুর, ১৮ মে : দীর্ঘ প্রায় তিন মাস পর সোমবার খোলা হলো উদয়পুরের ঐতিহ্যবাহী মাতা ত্রিপুরা সুন্দরী মন্দিরের…

ByByTaniya Chakraborty May 18, 2026

ফলাফল বিভ্রাটের অভিযোগে কৈলাসহর রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে এবিভিপির বিক্ষোভ, ভারপ্রাপ্ত উপাচার্যের কুশপুত্তলিকা দাহ

আগরতলা, ১৮ মে: ত্রিপুরা বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য ডক্টর শ্যামল দাসের “কালো গালে জুতা মারো তালে তালে” -এই স্লোগান…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top