News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পানিসাগর হোলি ক্রস স্কুলে দেশাত্মবোধে ভরপুর স্বাধীনতা দিবস উদযাপন
Image

পানিসাগর হোলি ক্রস স্কুলে দেশাত্মবোধে ভরপুর স্বাধীনতা দিবস উদযাপন

পানিসাগর, ১৫ আগস্ট : ৭৯তম স্বাধীনতা দিবস পানিসাগর হোলি ক্রস স্কুলে জাঁকজমকপূর্ণভাবে ও দেশাত্মবোধের আবেগে উদযাপিত হয়েছে। গোটা স্কুল প্রাঙ্গণ এদিন উৎসবমুখর পরিবেশে ভরে ওঠে।

অনুষ্ঠানের সূচনা হয় রেভারেন্ড ফাদার ক্লিমেন্ট অ্যামো, সিএসসি-র হাতে জাতীয় পতাকা উত্তোলন ও জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে। পরে তাঁর বক্তব্যে স্বাধীনতা সংগ্রামীদের আত্মত্যাগ স্মরণ করে নবীন প্রজন্মকে ঐক্য, শৃঙ্খলা ও দেশের প্রতি নিষ্ঠাবান হওয়ার আহ্বান জানান।

শিক্ষার্থীরা মার্চ পাস্ট, বক্তৃতা, ড্রিল ও নৃত্যসহ নানা সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করে। দিনের বিশেষ আকর্ষণ ছিল স্কুলের নির্মাণকাজে যুক্ত দশজন শ্রমিককে সম্মাননা হিসেবে প্রত্যেককে একটি করে সাইকেল প্রদান।

অনুষ্ঠানের শেষে শিক্ষার্থীদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়। এই আয়োজনে দেশপ্রেমের উচ্ছ্বাসের পাশাপাশি সকলকে দেশের অগ্রগতিতে ইতিবাচক ভূমিকা রাখার অনুপ্রেরণা জাগায়।

Releated Posts

বিকশিত ভারত ২০৪৭-এর স্বপ্ন বাস্তবায়নে ভবিষ্যৎ প্রজন্মকে নতুন চিন্তাধারা নিয়ে এগিয়ে আসতে হবে: বিজ্ঞান, প্রযুক্তি ও পরিবেশমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: মহাকাশ বিজ্ঞান ও প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে তরুণ প্রজন্মকে উৎসাহিত করতে আজ প্রজ্ঞাভবনের এক…

ByByReshmi Debnath Aug 18, 2026

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top