News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরায় চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআইয়ের হাতে বেসরকারি সংস্থার ডিরেক্টর গ্রেপ্তার
Image

ত্রিপুরায় চিটফান্ড কেলেঙ্কারিতে সিবিআইয়ের হাতে বেসরকারি সংস্থার ডিরেক্টর গ্রেপ্তার

কলকাতা, ১২ আগস্ট : ত্রিপুরার বহুচর্চিত চিটফান্ড কেলেঙ্কারিতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই এক বড় পদক্ষেপ নিল। গত ১১ আগস্ট সিবিআই পশ্চিমবঙ্গের কলকাতা থেকে এক বেসরকারি চিটফান্ড সংস্থার ডিরেক্টরকে গ্রেপ্তার করেছে। অভিযুক্তের বিরুদ্ধে আগরতলার সিবিআই বিশেষ আদালত গত ২২ জুলাই জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছিল। এক প্রেস বিবৃতিতে সিবিআই এই সংবাদ জানিয়েছে।

সিবিআই-র কথায়, ২০২৩ সালের ১৪ মার্চ এই মামলাটি রুজু করা হয়েছিল। অভিযুক্ত ব্যক্তি চিটফান্ড সংস্থার অন্যতম ডিরেক্টর হিসেবে প্রায় ২৫ লক্ষ টাকা সাধারণ মানুষের কাছ থেকে প্রতারণার মাধ্যমে আদায় করেন। অভিযোগে বলা হয়েছে, তিনি যৌথ ষড়যন্ত্রে প্রতারণা, বিশ্বাসভঙ্গ ও মেয়াদপূর্তির পর আমানতের অর্থ ফেরত না দেওয়ার মত গুরুতর অপরাধে জড়িত ছিলেন।

কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা জানিয়েছে, তদন্ত শেষে ২০২৪ সালের ২৮ সেপ্টেম্বর অভিযুক্তের বিরুদ্ধে সিবিআই চার্জশিট দাখিল করেছে। কিন্তু বিচার প্রক্রিয়া চলাকালীন তিনি আদালতে অনুপস্থিত ছিলেন। যার ফলে তাঁর বিরুদ্ধে জামিন অযোগ্য ধারায় গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছিল। এরপরই তাঁকে কলকাতা থেকে গ্রেফতার করা হয়েছে। সিবিআই অভিযুক্তকে কলকাতার ম্যাজিস্ট্রেট কোর্টে হাজির করেছে। আদালত তিন দিনের ট্রানজিট রিমান্ড মঞ্জুর করেছেন। এই সময়ের মধ্যে অভিযুক্তকে ত্রিপুরার আগরতলায় সিবিআই বিশেষ আদালতে পেশ করা হবে। প্রসঙ্গত, এই মামলার বিচার এখনও চলমান রয়েছে।

Releated Posts

জি রাম জি আইনের সুবিধাগুলি রাজ্যে সুবিধাভোগীদের কাছে পৌঁছে দিতে রাজ্য সরকার প্রতিশ্রুতিবদ্ধ: সমাজকল্যাণমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ জুলাই: সারা দেশের সঙ্গে গতকাল ত্রিপুরাতেও বিকশিত ভারত গ্যারান্টি ফর রোজগার ও আজীবিকা মিশন…

ByByReshmi Debnath Jul 3, 2026

নতুন এসি বসানোর আগে বৈদ্যুতিক লোড বৃদ্ধি বাধ্যতামূলক, সতর্ক করল বিদ্যুৎ নিগম

আগরতলা, ২ জুলাই: রাজ্যজুড়ে তীব্র গরমের কারণে এয়ার কন্ডিশনার (এসি) ব্যবহারের প্রবণতা দ্রুত বাড়ছে। এই পরিস্থিতিতে গ্রাহকদের নিরাপত্তা…

ByByReshmi Debnath Jul 2, 2026

২৪ ঘন্টার ব্যবধানে দুইটি পণ্যবাহী ট্রেনে নিষিদ্ধ কফ সিরাপ উদ্ধার, আটক এক                        

আগরতলা, ২ জুলাই: জিরানিয়া রেল স্টেশনে প্রচুর পরিমাণে মাদক উদ্ধারের এবার আগরতলা রেল স্টেশনে ২৪ ঘন্টার ব্যবধানে দুইটি…

ByByReshmi Debnath Jul 2, 2026

গন্ডাতুইসায় আম বিপ্লব; আরও ৩৪২ কানিতে আম চাষ সম্প্রসারণের ঘোষণা কৃষিমন্ত্রীর

আগরতলা, ২ জুলাই: কৃষকদের জীবিকা শক্তিশালী করা এবং তাদের আয় বৃদ্ধির লক্ষ্যে রাজ্যের কৃষি ও কৃষক কল্যাণ দপ্তর…

ByByReshmi Debnath Jul 2, 2026
Scroll to Top