News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চড়িলামে মাতৃ বন্দনা প্রকল্পের সুবিধা না পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ধর্ণা গর্ভবতী মহিলাদের
Image

চড়িলামে মাতৃ বন্দনা প্রকল্পের সুবিধা না পেয়ে অঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে ধর্ণা গর্ভবতী মহিলাদের

চড়িলাম, ১২ আগস্ট: প্রধানমন্ত্রী মাতৃ বন্দনা যোজনা ও মুখ্যমন্ত্রী মাতৃত্ব স্বাস্থ্য পরীক্ষার প্রকল্পের সুবিধা না পেয়ে আজ চড়িলাম ব্লকের হাবিজ্জামুড়া রাসুলমুড়া আঙ্গনওয়াড়ি কেন্দ্রের সামনে বিক্ষোভে সামিল হয়েছেন গর্ভবতী মহিলারা। যাদের মধ্যে একজন শাসকদলের পঞ্চায়েত সদস্যাও রয়েছেন।

বিক্ষোভকারীদের অভিযোগ, বহুবার প্রয়োজনীয় নথিপত্র জমা দেওয়ার পরেও তারা এখনও পর্যন্ত কোনো আর্থিক সাহায্য, স্বাস্থ্য পরীক্ষা বা অন্যান্য সরকারি সহায়তা পাননি। স্থানীয় বাসিন্দাদের দাবি, ওই গর্ভবতী মহিলারা আঙ্গনওয়াড়ি কর্মী মনি দেবীর হাতে সমস্ত নথি তুলে দিয়েছিলেন। কিন্তু সেগুলোর কোনো কার্যকর ফল মেলেনি।

এই বিষয়ে আঙ্গনওয়াড়ি কর্মী মনি সংবাদমাধ্যমকে জানান, তিনি সমস্ত নথিপত্র উপরমহলে পাঠিয়ে দিয়েছেন এবং কেন সুবিধা আসেনি, সে সম্পর্কে তিনি অবগত নন। ওই ঘটনায় গোটা এলাকায় ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি করে।

এদিকে, স্থানীয় বাসিন্দারা প্রশাসনের উদাসীনতার প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেন, নির্বাচিত প্রতিনিধিদের জড়িত থাকা সত্ত্বেও যদি এইরকম পরিস্থিতি হয়, তাহলে সাধারণ মানুষের অবস্থাটা কেমন হবে তা সহজেই অনুমেয়।

অনেকেই বলেন, এই ঘটনা রাজ্যের মাতৃত্ব সংক্রান্ত সরকারি প্রকল্পগুলোর বাস্তবায়নে যে বড় রকম ঘাটতি রয়েছে, তা স্পষ্ট করে দিয়েছে। প্রশাসনের পক্ষ থেকে এই ঘটনায় এখনো পর্যন্ত কোনো সরকারি বিবৃতি দেওয়া হয়নি।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top