News Flash

  • Home
  • ত্রিপুরা
  • উজান অভয়নগর থেকে জিবি যাওয়ার রাস্তার পাশে ড্রেনের কাজ পরিদর্শনে মেয়র
Image

উজান অভয়নগর থেকে জিবি যাওয়ার রাস্তার পাশে ড্রেনের কাজ পরিদর্শনে মেয়র

আগরতলা, ১২ আগস্ট: উজান অভয়নগর থেকে জিবি যাওয়া রাস্তার ড্রেনের কাজ পরিদর্শন করেন মেয়র দীপক মজুমদার। সঙ্গে উপস্থিত ছিলেন বিজেপি সহ-সভানেত্রী পাপিয়া দত্ত। এদিন ড্রেনের কাজের গুণগতমান এবং যাবতীয় বিষয় পর্যবেক্ষণ করেছেন মেয়র দীপক মজুমদার।

পরিদর্শন শেষে মেয়র বলেন, উজান অভয়নগর বাজার থেকে জিবি যাওয়ার রাস্তার পাশে যে ড্রেনের কাজ চলছে তা অত্যন্ত দ্রুতগতিতে সম্পন্ন করা হচ্ছে। এর গুণগতমানও যথেষ্ট ভালো। খুবই ভালোভাবে এই রাস্তার কাজ সম্পন্ন করা হচ্ছে। এলাকার জনগণের দাবি, ৫০ বছরেও এধরনের গুণগতমান সম্পন্ন রাস্তার কাজ লক্ষ্য করেননি তারা। ফলে এই ড্রেন নির্মাণের কাজে সন্তুষ্ট রয়েছেন এলাকাবাসীও, এমনটাই অভিমত ব্যক্ত করেছেন মেয়র। দুর্গাপূজার আগেই ড্রেনের কাজ নির্মাণ সম্পূর্ণ হয়ে যেতে পারে বলে আশা প্রকাশ করেছেন মেয়র।

Releated Posts

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন: ২৭ অক্টোবর থেকে ত্রিপুরায় শুরু এসআইআর, জানালেন দক্ষিণ জেলার জেলাশাসক

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ২ অক্টোবর: ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন বা এসআইআর-২০২৬ নিয়ে সাধারণ মানুষের মধ্যে সচেতনতা গড়ে…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top