News Flash

  • Home
  • মুখ্য খবর
  • পরিষেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক
Image

পরিষেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক

আগরতলা, ১২ আগস্ট: রোগীদের চিকিৎসা করতে করতে অসুস্থ হয়ে পড়লেন খোদ চিকিৎসক। মূলত অতিরিক্ত সময় ধরে রোগী দেখার ফলেই ওই চিকিৎসক অসুস্থ হয়ে পড়েছেন বলে জানা গেছে।

সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র চলছে মাত্র ২ জন মহিলা চিকিৎসক দিয়ে। তাদের মধ্যে একজন অসুস্থ হয়ে পড়েন সোমবার রাতে। কিন্তু তারপরেও তাকে পরে আবার পরিষেবা দিয়েছেন।

চরম চিকিৎসক সংকটে সোনামুড়া সামাজিক স্বাস্থ্য কেন্দ্র। গত ৩ দিন যাবৎ মাত্র ২ জন মহিলা চিকিৎক দিয়ে চলছে হাসপাতাল। তার মধ্যে ২৪ ঘন্টা পরিষেবা দিতে গিয়ে নিজেই অসুস্থ হয়ে পড়েন চিকিৎসক। পরে তিনি কিছুক্ষন সেলাইন নিয়ে ফের অসুস্থ শরীর নিয়েই ডিউটিতে যোগ দিয়েছেন। ঘটনায় উদাসীন উর্ধতন কতৃপক্ষ। সংকটকালীন অবস্থায় ৩ দিন যাবৎ জনপ্রতিনিধি থেকে শুরু করে হাসপাতাল কর্মী, কারুর ফোনই রিসিভ করছেন না সোনামুড়া মহকুমা স্বাস্থ্য আধিকারিক ডাক্তার রাজেশ দাস। ঘটনায় ক্ষোভ জমেছে কর্তব্যরত চিকিৎসকের মধ্যেও।

তাঁদের অভিযোগ, এভাবে দুইজনের দ্বারা গোটা হাসপাতালের পরিষেবা দেওয়া সম্ভব নয়। ফলে চিকিৎসক কম থাকার দরুণ জনগণকেও যথাযোগ্য পরিষেবা দিতে ব্যর্থ হচ্ছেন তিনি। অবিলম্বে স্বাস্থ্য দপ্তর এই বিষয়ে ব্যবস্থা গ্রহণ করার দাবী জানিয়েছেন চিকিৎসকগণ।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top