News Flash

Image

পাচারকালে ৩ কেজি গাঁজা সহ আটক যুবক

আগরতলা, ১২ আগস্ট : বহি:রাজ্যে গাঁজা পাচারকালে উদয়পুর রেলস্টেশনে পুলিশের হাতে আটক হয়েছে এক যুবক। তার কাছ থেকে ৩ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। পুলিশী জিজ্ঞাসাবাদে জানা গিয়েছে, মাত্র ৫ হাজার টাকার জন্য গাঁজা পাচারে যুক্ত হয়েছে সে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, আজ সকালে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস উদয়পুর রেলস্টেশনে থামলে এক যুবক ব্যাগ নিয়ে তড়িঘড়ি রেলে উঠতে গিয়ে পুলিশের সন্দেহ হয়। সাথে সাথে তাকে আটক করে পুলিশ। তার কথায় অসংগতি দেখে ব্যাগে তল্লাশি চালিয়ে ৩ কেজি ৪০০ গ্রাম শুকনো গাঁজা উদ্ধার করে পুলিশ। ধৃত যাত্রাপুর থানার বাঁশপুকুর এলাকার বাসিন্দা সুমন চন্দ্র দাস। সে ওই গাঁজাগুলো কলকাতায় পাচার করার উদ্দেশ্যে রওয়ানা দিয়েছিল।

আরও জানা গিয়েছে, সে মাত্র মাত্র ৫ হাজার টাকার বিনিময়ে গাঁজা পাচারে যুক্ত হয়েছে। গাঁজার আসল মালিককে খুঁজতে তদন্ত শুরু করেছে পুলিশ।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top