News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ত্রিপুরায় সক্রিয় আন্তর্জাতিক বাইক চোর চক্র, পুলিশি তৎপরতায় উদ্ধার বাইক
Image

ত্রিপুরায় সক্রিয় আন্তর্জাতিক বাইক চোর চক্র, পুলিশি তৎপরতায় উদ্ধার বাইক

আগরতলা, ৯ আগস্ট: ত্রিপুরা রাজ্যে ফের সক্রিয় আন্তর্জাতিক বাইক চোর চক্র। প্রায় প্রতিদিনই উত্তর জেলার ভারত বাংলাদেশ সীমান্ত এলাকা থেকে চোরের দল বাইক চুরি করে নির্দিষ্ট গন্তব্যে পাচার করছে।

বাগবাসা থানার পুলিশের নিয়মিত টহলদারির সময় মিশনটিলা এলাকা থেকে টিআর০৫ডি৮২৫৮ নম্বরের কালো রঙের একটি পালসার বাইক উদ্ধার হয়। প্রাথমিক তদন্তে জানা যায়, বাইকটি ধর্মনগর থানার মঙ্গলাকালী এলাকা থেকে চুরি হয়েছিল।বাইক মালিক শপু মালাকার, পিতা তপন মালাকার, কদমতলা থানাধীন ইছাই লালছড়া এলাকার বাসিন্দা। শুক্রবার রাতে তিনি মঙ্গলাকালী এলাকায় শ্বশুরবাড়িতে যান এবং বাইকটি বারান্দায় রেখে ঘুমিয়ে পড়েন।

শনিবার সকালে ঘুম থেকে উঠে তিনি দেখতে পান বাইকটি নেই। পরে খোঁজ নিয়ে জানতে পারেন, বাগবাসা থানার পুলিশ সেটি উদ্ধার করেছে। থানায় গিয়ে তিনি নিজের বাইকটি শনাক্ত করেন। সকল আইনি প্রক্রিয়া শেষে পুলিশ তার কাছে বাইকটি ফিরিয়ে দেয়।

Releated Posts

বুথে হামলার ঘটনায় বক্সনগরের বিধায়কসহ ৩৫ জনের বিরুদ্ধে মামলা, তদন্তে পুলিশ

বক্সনগর, ১৪ এপ্রিল: বুথ কেন্দ্রের মধ্যে হামলার ঘটনাকে কেন্দ্র করে বক্সনগরের বিধায়ক তোফাজ্জল হোসেনসহ মোট ৩৫ জনের বিরুদ্ধে…

ByByReshmi Debnath Apr 14, 2026

খোয়াইয়ে স্ট্রং রুম পরিদর্শনে আইজি , গণনা কেন্দ্রের নিরাপত্তা খতিয়ে দেখলেন

নিজস্ব প্রতিনিধি, খোয়াই, ১৪ এপ্রিল: ত্রিপুরা স্বশাসিত জেলা পরিষদ (টিটিএএডিসি) নির্বাচনের ফল ঘোষণাকে সামনে রেখে খোয়াই মহকুমায় নিরাপত্তা…

ByByReshmi Debnath Apr 14, 2026

আমতলী বারুইপাড়ায় উশৃঙ্খল মহিলার তাণ্ডব, এলাকাবাসীর চাপে গ্রেফতার

আগরতলা, ১৪ এপ্রিল: আমতলী থানার অন্তর্গত বারুইপাড়া এলাকায় এক মহিলার দৌরাত্ম্যে অতিষ্ঠ হয়ে উঠেছিল স্থানীয় বাসিন্দারা। অবশেষে এলাকাবাসীর…

ByByReshmi Debnath Apr 14, 2026

ফটিকরায়ে ভয়াবহ অগ্নিকাণ্ড, রাবার গুদাম পুড়ে ছাই

ফটিকরায়, ১৪ এপ্রিল: ফটিকরায়ের গোকুলনগর গ্রাম পঞ্চায়েত এলাকায় মঙ্গলবার এক ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ৫ নম্বর…

ByByTaniya Chakraborty Apr 14, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

<label for="comment">Comment's</label>

Scroll to Top