News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শ্লীলতাহানির অভিযোগ উঠল বিবাহিত যুবকের বিরুদ্ধে
Image

শ্লীলতাহানির অভিযোগ উঠল বিবাহিত যুবকের বিরুদ্ধে

বক্সনগর, ৯ আগস্ট : বক্সনগর আর ডি ব্লকের অন্তর্গত কলমচৌড়া থানাদিন ভেলোয়ারচর এলাকায় এক বিবাহিত যুবকের বিরুদ্ধে উঠলো শ্লীলতাহানির অভিযোগ।

ঘটনার বিবরণে জানা যায়, ৭ ই আগস্ট রাত আনুমানিক ৯ ঘটিকার সময় ফুলন সরকার পাশের বাড়িতে পদ্মপুরাণ অনুষ্ঠানে যাওয়ার সময় বাবুল দাসের বাড়ির পাশের ইটের কুয়ারির নিকট আসতেই একই গ্রামে যুবক বিশ্বজিৎ দাস, পিতা-সিরেন্দ্র দাস ফুলন সরকারকে শ্লীলতা করার উদ্দেশ্যে তার উপর জাপিয়ে পড়ে। ফুলন সরকার বিশ্বজিৎ দাসকে অনেক বার অনুরোধ করলেও সে কোন কিছু শুনতে রাজি ছিল না। তারপর ফুলন সরকার উক্ত ঘটনাটি বিশ্বজিৎ এর পরিবারকে জানানোর জন্য তার বাড়িতে গেলে সে হাতে একটি লাঠি নিয়ে উনার বিশ্বাজিৎ এর মা-বাবা এবং স্ত্রীর সামনেই প্রকাশ্যে ফুলন সরকারকে মারধোর করতে শুরু করে।

বিশ্বজিৎ মারে আক্রান্ত হয়ে ফুলন সরকার মাটিতে লুটিয়ে পড়ে এই ঘটনাটি তার বাড়িতে জানার পর বাড়িব লোক এসে তাকে প্রথমে বক্সনগর সামাজি স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে যাওয়া হয়। তার অবস্থার অবনতি দেখে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য আগরতলা জিবি হাসপাতালে রেফার করে দেয়। বিশ্বজিৎ এর আঘাতে উনার শরীরের বিভিন্ন স্থানে আক্রান্ত হয় উনার পায়ে দুইটি সেলাই লাগে।উক্ত ঘটনা জানিয়ে কলমচৌড়া থানায় বিশ্বজিৎ দাসের নামে লিখিত অভিযোগ করা হয়েছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top