News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক শ্রমিক
Image

বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক শ্রমিক

আগরতলা, ৯ আগস্ট : বিদ্যুৎস্পৃষ্ট হয়ে গুরুতর আহত হয়েছে এক শ্রমিক। বিদ্যুৎ সংযোগ ছিন্ন না করেই কাজে শুরু করেছিল শ্রমিকরা। তাতেই বিপত্তি ঘটে।

ঘটনার বিবরণে জানা গিয়েছে, এইচ টি অর্থাৎ( হাই টেনশন) বৈদ্যুতিক লাইনের জঙ্গল কাটিং করতে গিয়ে আহত হয় এক শ্রমিক। তার নাম সুভাষ দেববর্মা ৫২ বাড়ি চড়িলাম ব্লকের ধারিয়া তল ভিলেজ এলাকায়। ঘটনাটি ঘটেছে শনিবার চড়িলাম বিদ্যুৎ কল সেন্টার থেকে কয়েকশো মিটার দূরত্বে দক্ষিণ চড়িলাম জোড় পুকুর এলাকায়। দুর্গাপূজা আসছে। দূর্গা পূজা উপলক্ষে বিদ্যুৎ দপ্তর জঙ্গল কাটিং এর জন্য হাজিরা শ্রমিক দিয়ে কাজ করাচ্ছে বিভিন্ন ঠিকাদারদের মাধ্যমে। শনিবার দিন দুপুরে চড়িলাম বিদ্যুৎ কল সেন্টার অফিসের মই- এর মধ্যে দাঁড়িয়ে সুভাষ দেববর্মা গাছ কাটার সময় বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে উপর থেকে নিচে পড়ে যায়। তড়িঘড়ি তাকে নিয়ে যাওয়া হয় বিশ্রামগঞ্জ প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে। সেখান থেকে প্রাথমিক চিকিৎসার পর বাড়িতে নিয়ে আসা হয় তাকে।

তার সঙ্গে থাকা শ্রমিক দুর্জয় দেববর্মা সংবাদ মাধ্যমে জানিয়েছেন চড়িলাম বৈদ্যুতিক কল সেন্টারের টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্টের ভুলের কারণে এমন হয়েছে। সে জঙ্গল কাটিং করার সময় বৈদ্যুতিক সংযোগ ছিন্ন করে নি। যার ফলে গাছের ডালা কাটতে গিয়ে বৈদ্যুতিক তারের সংস্পর্শে এসে মারাত্মকভাবে আহত হয় শ্রমিক সুভাষ দেববর্মা। অভিযোগ বিদ্যুৎ দপ্তরের এক অফিসার গোপনে বিশ্রামগঞ্জ হাসপাতাল গিয়ে তড়িঘড়ি ডাক্তার দেখিয়ে শ্রমিককে বাড়িতে পাঠিয়ে দেয়।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top