News Flash

  • Home
  • ত্রিপুরা
  • তেলিয়ামুড়ায় বাল্য বিবাহ, নাবালিকাকে উদ্ধার চাইল্ড লাইনের
Image

তেলিয়ামুড়ায় বাল্য বিবাহ, নাবালিকাকে উদ্ধার চাইল্ড লাইনের

আগরতলা, ৯ আগস্ট: আবারও আমাদের কথিত শিক্ষিত সমাজে বাল্য বিবাহের সংবাদ সামনে এসেছে। এবারের ঘটনা তেলিয়ামুড়া থানার অন্তর্গত গামাই বাড়ি এলাকাতে।

গামাই বাড়ির শিবির এলাকার প্রাপ্তবয়স্ক কিশোর আগরতলার কোন এক এলাকা থেকে ১৭ বছরের এক নাবালিকা কন্যাকে বিয়ে করে বাড়িতে নিয়ে আসে। আরো জানা গেছে গত ৬ তারিখ উদয়পুরের ত্রিপুরেশ্বরী মন্দিরে এই নাবালক এবং নাবালিকার বিবাহ কাজ সম্পন্ন হয়েছে। গোটা ঘটনার খবর সম্পর্কে অবগত হওয়ার পর ময়দানে অবতীর্ণ হয় চাইল্ড লাইন। আজ চাইল্ড লাইনের এক প্রতিনিধি দল তেলিয়ামুড়া থানার পুলিশ সহ গামাই বাড়ি এলাকাতে গিয়ে সংশ্লিষ্ট নাবালিকা কন্যাটিকে উদ্ধার করতে সক্ষম হয়, যদিও সংশ্লিষ্ট নাবালক ঘটনাস্থলে ছিল না বলে জানা গেছে।

এই ঘটনার পরিপ্রেক্ষিতে চাইল্ড লাইনের তরফ থেকে দাবি করা হয়েছে আইন অনুযায়ী মেয়েটাকে নিয়ে চাইল্ড লাইন কর্তৃপক্ষ পরবর্তী পদক্ষেপ গ্রহণ করবে, এছাড়াও নাবালক ছেলে এবং তার পরিবারের বিরুদ্ধেও আইন অনুযায়ী ব্যবস্থা গৃহীত হতে চলেছে বলে খবর।গোটা ঘটনা ঘিরে এলাকা জুড়ে ব্যাপক প্রতিক্রিয়া তৈরি হয়েছে।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top