News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাড়ির গোপন চেম্বারে গাঁজা পাচার, খোয়াই বেলফাং নাকা পয়েন্টে পুলিশের জালে ১, উদ্ধার ৩৭ কেজি গাঁজা
Image

গাড়ির গোপন চেম্বারে গাঁজা পাচার, খোয়াই বেলফাং নাকা পয়েন্টে পুলিশের জালে ১, উদ্ধার ৩৭ কেজি গাঁজা

খোয়াই, ৮ আগস্ট : খোয়াইয়ে নেশার বিরুদ্ধে অভিযানে বড়সড় সাফল্য পেল পুলিশ। শুক্রবার দুপুরে খোয়াই-আগরতলা জাতীয় সড়কের বেলফাং নাকা পয়েন্টে তল্লাশি চালিয়ে একটি গাড়ির গোপন চেম্বার থেকে ৩৭ কেজি শুকনো গাঁজা উদ্ধার করা হয়েছে। ঘটনায় গাড়িচালককে গ্রেপ্তার করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গেছে, এদিন দুপুরে বাইখোরা থানার পুলিশ এবং টিএসআর জওয়ানরা যৌথভাবে বেলফাং নাকা পয়েন্টে নিয়মিত যানবাহন তল্লাশি চালাচ্ছিল। সেই সময় একটি অল্টো গাড়িকে থামিয়ে তল্লাশি চালানো হলে তার দরজার ভেতরে এবং গাড়ির অন্যান্য অংশে তৈরি বিশেষ গোপন চেম্বার থেকে এই বিপুল পরিমাণ গাঁজা উদ্ধার হয়। পাচারকারীরা অত্যন্ত অভিনব উপায়ে এই গাঁজা লুকিয়ে রেখেছিল।

পুলিশ গাড়িটি বাজেয়াপ্ত করার পাশাপাশি চালককে গ্রেপ্তার করেছে। তার বিরুদ্ধে এনডিপিএস আইনে একটি নির্দিষ্ট মামলা রুজু করা হয়েছে। পুলিশ জানিয়েছে, এই বিপুল পরিমাণ গাঁজা কোথা থেকে আনা হচ্ছিল এবং কোথায় পাচারের ছক ছিল, তা জানতে ধৃতকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এই চক্রের মূল পাণ্ডাদের খুঁজে বের করতে তদন্ত শুরু হয়েছে।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top