News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী: মানিক সরকার
Image

বিজেপিকে ক্ষমতায় টিকিয়ে রাখার জন্যই ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী: মানিক সরকার

আগরতলা, ৮ আগস্ট : যে সকল রাজ্যে বিজেপি ক্ষমতায় নেই, সেই সকল রাজ্যে ক্ষমতা দখলের পাশাপাশি যে সকল রাজ্যে ক্ষমতায় রয়েছে সেই সকল রাজ্যে ক্ষমতায় টিকে থাকার জন্য ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র নামে চক্রান্ত শুরু করেছে। এর জন্য রাজ্য নির্বাচন কমিশনকে ব্যবহার করছে বিজেপি। আজ ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনীর
বিরুদ্ধে পথসভায় একথা বলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার।

ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র মাধ্যমে বৈধ ভোটারদের নাম বাদ দেওয়ার অগণতান্ত্রিক প্রক্রিয়া বন্ধ করার দাবিতে আজ রাজধানীতে মিছিল ও সভা সংগঠিত করল সিপিআইএম ত্রিপুরা রাজ্য কমিটি। এইদিন মেলারমাঠস্থিত সিপিআইএম অফিসের সামনে থেকে শুরু হয় এই মিছিল। মিছিলটি আগরতলা শহরের বিভিন্ন রাস্তা পরিক্রমা করে শকুন্তলা রোডে গিয়ে শেষ হয়। সেখানে অনুষ্ঠিত হয় সভা। সভায় প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মানিক সরকার। এছাড়াও উপস্থিত ছিলেন বিরোধী দলনেতা জিতেন্দ্র চৌধুরী, প্রাক্তন মন্ত্রী মানিক দে সহ অন্যান্যরা।

এইদিনের সভায় ভাষণ দিতে গিয়ে মানিক সরকার কেন্দ্রীয় সরকারের তীব্র সমালোচনা করেন। তিনি বলেন, নির্বাচন কমিশন ইতিমধ্যে ঘোষণা করে দিয়েছে বিহারের পর যে সকল রাজ্যে নির্বাচন রয়েছে সেখানেও ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী করা হবে। তার মূল উদ্দেশ্য হচ্ছে বিজেপিকে সাহায্য করা। ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধনী-র বিরুদ্ধে ঐক্যবদ্ধ ভাবে সরব হওয়ার সিদ্ধান্ত নিয়েছে ইন্ডিয়া ব্লক। ১১ আগস্ট ঐক্যবদ্ধ ভাবে ইন্ডিয়া ব্লক দিল্লিতে নির্বাচন কমিশনের সামনে বিক্ষোভ প্রদর্শন করবে। পাশাপাশি আগামিদিনের কর্মসূচি ঘোষণা করা হবে। গোটা দেশব্যাপী নির্বাচন কমিশনকে ব্যবহার করে এই কাজ করছে বিজেপি, অভিযোগ করেন তিনি।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top