News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বন্ধুকে নির্মমভাবে হত্যার দায়ে খুনি বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড
Image

বন্ধুকে নির্মমভাবে হত্যার দায়ে খুনি বন্ধুর যাবজ্জীবন কারাদণ্ড

চড়িলাম, ৮ আগষ্ট : শুক্রবার সিপাহীজলা জেলার এডিশনাল সেশন জজ শুভ্র নাথ বন্ধুকে হত্যার দায়ে যাবজ্জীবন সশ্রম কারাদন্ডের সাজা দিলেন অপর বন্ধুর।

এই মামলার সাজা সম্পর্কে বিস্তারিত জানাতে গিয়ে সরকারি আইনজীবী রিপন সরকার বলেন, গত ২০২৩ সালের নভেম্বর মাসের ২৩ তারিখ রাতে কমলাসাগর চা বাগানের বাসিন্দা জনেশ মুন্ডা তার বন্ধু ভক্ত মুন্ডার সঙ্গে স্থানীয় এক বিয়ে বাড়ির খাবার টেবিল পরিষ্কারের কাজে যায়। যথারীতি বিয়ে বাড়ির কাজ সেরে রাতে বাড়ি ফেরার পথে দুজনের মধ্যে বাক-বিতন্ডার সৃষ্টি হয়। দুজনের ঝগড়ার এক সময় ভক্ত মুন্ডা তার বন্ধু জনেশ মুন্ডার মাথায় ইট দিয়ে আঘাত করে। এতে ঘটনাস্থলেই প্রাণ হারায় সে। পরে জনেশ মুন্ডার মৃতদেহ পার্শ্ববর্তী জঙ্গলে লুকিয়ে সে বাড়ি চলে যায়। রাতে বাড়ি না ফেরায় মধুপুর থানায় অভিযোগ জানায় জনেশ মুন্ডার পরিবারের সদস্যরা।

অভিযোগ হাতে পেয়ে তৎক্ষণার তদন্তে নামে মধুপুর থানার পুলিশ। পরে ভক্ত মুন্ডাকে থানায় এনে জিজ্ঞাসাবাদ চালালে সে তার বন্ধু জনেশ মুন্ডাকে হত্যা করেছে বলে স্বীকারোক্তি দেয় এবং পুলিশকে মৃতদেহের কাছে নিয়ে যায়। ঘটনার পরিপ্রেক্ষিতে মধুপুর থানা একটি মামলা নথিভুক্ত করে তদন্ত শুরু করে।

মামলার তদন্তকারি অফিসার এসআই দিব জ্যোতি দাসের বিজ্ঞানসম্মত তদন্ত রিপোর্ট এবং দীর্ঘ সাক্ষ্যবাক্য ও শুনানির পর শুক্রবার আসামি ভক্ত মুন্ডাকে জনেশ মুন্ডা হত্যাকাণ্ডের অপরাধে আদালত ভারতীয় দণ্ডবিধির ৩০২ ধারায় যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড এবং ৫০ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায় অতিরিক্ত ছমাসের জেল এবং ভারতীয় দণ্ডবিধির ২০১ ধারায় তিন বছরের কারাদন্ড এবং ২ হাজার টাকা জরিমানা ও জরিমানা অনাদায় অতিরিক্ত দু-মাসের কারাদণ্ডের সাজা প্রদান করে। সরকার পক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন আইনজীবী রিপন সরকার।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top