News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজ, খুশির হাওয়া বিলোনিয়ায়, সরকারকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা
Image

বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজ, খুশির হাওয়া বিলোনিয়ায়, সরকারকে ধন্যবাদ জানালেন স্থানীয়রা

বিলোনিয়া, ৮ আগস্ট : অবশেষে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস দাঁড়াবে। প্রতীক্ষার অবসান ঘটলো বিলোনিয়াবাসীর। আগামী ১৪ ই আগস্ট বৃহস্পতিবার থেকে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজ হবে। কেন্দ্রীয় রেল মন্ত্রক থেকে সিলমোহর দিয়ে ঘোষণা হতেই খুশির হাওয়া বিলোনিয়া মহকুমা জুড়ে।

শুধুমাত্র বিলোনিয়া রেল স্টেশনে নয় জোলাইবাড়ি রেলস্টেশনেও থামার ঘোষণা দিয়েছে কেন্দ্রীয় রেল মন্ত্রক। দক্ষিণ জেলার বিলোনিয়া, জোলাইবাড়ি সহ সাব্রুম এই তিনটি রেল স্টেশনে দাঁড়াবে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস। দক্ষিণ জেলা বাসী থেকে শুরু করে বিভিন্ন সংস্থা, শাসক দলের শ্রমিক সংগঠন ও সংবাদ মহল ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, কেন্দ্রীয় রেল মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রীকে । সেই সাথে বিলোনিয়া মন্ডল কমিটির পক্ষ থেকে মন্ডল সভাপতিও সায়ন্তন দত্ত সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে ধন্যবাদ জ্ঞাপন করেন প্রধানমন্ত্রী, কেন্দ্রীয় রেল মন্ত্রী সহ রাজ্যের মুখ্যমন্ত্রী ও আগরতলা প্রেস ক্লাবের সভাপতি, জার্নালিস্ট ইউনিয়নের সভাপতি প্রনব সরকারকে।

বিলোনিয়াবাসীদের স্বার্থে রেলমন্ত্রকের কাছে বিলোনিয়া রেল স্টেশনে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপিজ দেওয়ার আবেদনের ভূমিকার জন্য।বিভিন্ন সংগঠন ও সংস্থা দাবিকে মান্যতাকে দিল কেন্দ্রীয় রেল মন্ত্রক। বিলোনিয়া বাসীর স্বপ্ন পুরন হলো । বিলোনিয়া মন্ডল কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় আয়োজিত সাংবাদিক সম্মেলনে এমনই প্রতিক্রিয়া ব্যক্ত করেন মন্ডল সভাপতি। বিরোধী দল সিপিআইএমও কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজকে আন্দোলনের ফসল হিসেবে বলে দাবি করেছেন। এছাড়া বাম বিধায়ক দীপঙ্কর সেনও সামাজিক মাধ্যমে পোস্ট করে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেস স্টপেজ ঘোষণা হতেই প্রতিক্রিয়া ব্যক্ত করেন। যাই কিছু বলুক না কেন, বলা যায় বিরোধী সিপিআইএম দলও খুশি কাঞ্চনজঙ্ঘাকে নিয়ে।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top