আগরতলা, ৮ আগস্ট : বিশ্রামগঞ্জ বাসে ভাঙচুর কাণ্ডে ধৃত সরকারি কর্মচারী সঞ্জীব দেববর্মাকে গ্রেফতার করেছে বিশালগড় থানার পুলিশ। মুখ্যমন্ত্রীর নির্দেশে দ্রুত বিশ্রামগঞ্জ কাণ্ডে ধৃত সরকারি কর্মচারী সঞ্জীব দেববর্মাকে গ্রেফতার করে রাখা হয়েছে বিশালগড় থানায়।যাত্রী সহ বাস গাড়িতে আক্রমণ ,ভাঙচুরের ঘটনায় গ্রেফতার করা হয়েছে সরকারি কর্মচারী সঞ্জীব দেববর্মাকে। এই ঘটনায় জড়িত অন্যান্যদের আটক করার তৎপরতা অব্যাহত রয়েছে বলে জানা গেছে।
উল্লেখ্য একটি যাত্রী বাসে আগরতলা থেকে বিশ্রামগঞ্জ যাওয়ার পথে এক যুবতীকে বাসে এক যুবক শ্লীলতা হানি করে বলে অভিযোগ। এই ঘটনার পরিপ্রেক্ষিতেই বিশ্রামগঞ্জে গাড়ী আটক করে গাড়ি ভাঙচুর করা হয়।



















