News Flash

  • Home
  • ত্রিপুরা
  • পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তোল্লাবাজির অভিযোগ এনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যান চালক এবং সবজি বিক্রেতারা
Image

পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে তোল্লাবাজির অভিযোগ এনে আসাম আগরতলা জাতীয় সড়ক অবরোধ করল যান চালক এবং সবজি বিক্রেতারা

তেলিয়ামুড়া, ৮ আগস্ট : তেলিয়ামুড়া থানার অন্তর্গত হাওয়াইবাড়ি নাকা পয়েন্টে পুলিশের এক কনস্টেবলের বিরুদ্ধে তোল্লা বাজি সহ অবৈধভাবে হয়রানির অভিযোগ তোলে ক্ষোভ প্রকাশ করেছেন একাংশ যান চালক সহ বিভিন্ন প্রান্ত থেকে আগত সব্জি বিক্রেতারা। রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত ক্রেতা এবং গাড়ির চালকেরা সম্মিলিতভাবে বিক্ষোভ প্রদর্শন করে পথ অবরোধে শামিল হয়। ঘটনা শুক্রবার সকালে।

ক্রেতা এবং গাড়ির চালকদের অভিযোগ, নাকা পয়েন্টে ডিউটিরত অবস্থায় তেলিয়ামুড়া থানার কনস্টেবল বিশ্বজিৎ মালাকার অবৈধভাবে ওভার লোডের নামে জরিমানা আদায় করার প্রয়াস করছিলেন। একটা সময় বিশ্বজিৎ বাবু নাকি দাবি করেন আইনগত জরিমানা না দিলেও উনাকে ১০০, ২০০ কিংবা ৩০০ টাকা দিতে হবে। এই ফরমান শোনার পর সম্মিলিতভাবে রাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে আগত বিক্রেতা, এবং যান চালকেরা ক্ষুব্ধ হয়ে ক্ষোভের বহিঃপ্রকাশ হিসেবে একটা সময়ে অসম আগরতলা জাতীয় সড়কে প্রতিবাদ করতে থাকেন।

ঘটনার খবর পেয়ে তেলিয়ামুড়া থেকে মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন, তেলিয়ামুড়া থানার ওসি জয়ন্ত কুমার দে ঘটনাস্থলে ছুটে যান এবং বিক্ষোভকারীদের সাথে কথা বলে পরিস্থিতি নিয়ন্ত্রণ করেন। বিভিন্ন স্তরের সব্জি ক্রেতা বক্তব্য হচ্ছে, প্রায় সময় এই হাওয়াইবাড়ি নাকা পয়েন্ট দিয়ে যখন তারা বিভিন্ন পণ্য নিয়ে আসা-যাওয়া করেন , তখন একটা অংশের পুলিশ কর্মীরা অবৈধভাবে তাদের কাছ থেকে তুল্লা আদায় করার প্রয়াস করেন এবং জরিমানার নামে অহেতুক আইনের ভয় দেখিয়ে হয়রানি করেন। পরিস্থিতি নিয়ন্ত্রণ করার পরিপ্রেক্ষিতে পুলিশের তরফ থেকে দাবি করা হয়েছে ঘটনার তদন্তক্রমে অবশ্যই ব্যাবস্থা গ্রহণ করা হবে। সর্বশেষ খবর অনুযায়ী জানা গেছে, কনস্টেবল বিশ্বজিৎ মালাকারের বিরুদ্ধে দপ্তর অতি শীঘ্রই করা ব্যবস্থা গ্রহণ করতে চলেছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top