News Flash

  • Home
  • মুখ্য খবর
  • এনএলএফটি ও এটিটি এফ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তি অনুসারে জনজাতি উন্নয়নের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা, জানালেন মুখ্যমন্ত্রী
Image

এনএলএফটি ও এটিটি এফ জঙ্গি গোষ্ঠীর সঙ্গে চুক্তি অনুসারে জনজাতি উন্নয়নের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করেছে কেন্দ্রীয় মন্ত্রীসভা, জানালেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ৮ আগস্ট: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সভাপতিত্বে কেন্দ্রীয় মন্ত্রিসভা ত্রিপুরার জন্য বিদ্যমান কেন্দ্রীয় সরকারের বিশেষ উন্নয়ন প্যাকেজ পরিকল্পনার অধীনে একটি নতুন উপাদান ঘোষণা করেছে।

ত্রিপুরার জনজাতি উন্নয়নের জন্য ২৫০ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে, যা ভারত সরকার এবং ত্রিপুরা সরকার কর্তৃক ন্যাশনাল লিবারেশন ফ্রন্ট অফ তুইপ্রা (এনএলএফটি) ও অল ত্রিপুরা টাইগার ফোর্স (এটিটিএফ) গোষ্ঠীর সাথে স্বাক্ষরিত সমঝোতা স্মারক অনুযায়ী প্রদান করা হবে। আজ নিজ সামাজিক মাধ্যমে এই কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী প্রফেসর ডঃ মানিক সাহা।

মুখ্যমন্ত্রী আরো বলেন, এর মাধ্যমে বিদ্যমান সরকারি প্রকল্পগুলির সুফল যথাযথভাবে না পাওয়া ঝুঁকিপূর্ণ ও প্রান্তিক জনগোষ্ঠীর সামাজিক-অর্থনৈতিক অবস্থার উন্নতি ঘটবে। কর্মসংস্থানের সুযোগ বৃদ্ধি পাবে, তৎসঙ্গে স্বাস্থ্যসেবা প্রদান, শিক্ষা ও দক্ষতা উন্নয়নকে উৎসাহিত করা এবং যুবক ও নারীদের জন্য জীবিকা মূলক কার্যক্রমের মাধ্যমে আয় বৃদ্ধি করা সম্ভব হবে। দেশের অন্যান্য অঞ্চল থেকে পর্যটকের আগমন বৃদ্ধি পাবে, যার ফলে উত্তর-পূর্বাঞ্চলের মানুষের জন্য অতিরিক্ত কর্মসংস্থান ও জীবিকার সুযোগ সৃষ্টি হবে বলে আশা ব্যক্ত করেছেন তিনি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top