গুয়াহাটিঃ উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রণালয় অসমে মঙ্গলদৈ-মাজিকুছি সড়ক নির্মাণের জন্য অনুমোদন দিয়েছে। ১৫ কিলোমিটার দীর্ঘ এই সড়ক প্রকল্পের আনুমানিক খরচ প্রায় ₹৪৫.৩১ কোটি, এবং এটি উত্তর-পূর্ব বিশেষ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের অধীনে বাস্তবায়িত হবে।
উত্তর-পূর্বাঞ্চলীয় উন্নয়ন মন্ত্রণালয়-র পক্ষ থেকে জানানো হয়েছে যে, নতুন এই সড়কটি দারাং এবং উদালগুড়ি জেলা দুইটির মধ্যে সরাসরি সংযোগ স্থাপন করবে। এটি মঙ্গলদৈ থেকে ভেরগাঁওয়ের মধ্যে দূরত্ব ৭.২ কিলোমিটার কমিয়ে আনবে, ফলে এলাকার সংযোগ উন্নত হবে এবং যাতায়াতের সুবিধা বৃদ্ধি পাবে।



















