News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে প্রতিটি থানায় পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালিত
Image

বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে প্রতিটি থানায় পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে রাখিবন্ধন উৎসব পালিত

আগরতলা, ৮ আগস্ট: বিশ্ব হিন্দু পরিষদের উদ্যোগে বিভিন্ন থানায় রাখিবন্ধন উৎসব পালিত হল আজ। রাখি বন্ধন এটা শুধুমাত্র একটি উৎসব নয়। এটা হচ্ছে একটি বিশ্বাস। ভাইয়ের হাতে রাখি বেঁধে দিলে সে ভাই বোন বা দিদিকে রক্ষা করবে। সে বিশ্বাসে রাখি বন্ধন উৎসব পালিত হয়ে আসছে। রাখি শুধু ভাইকে নয় যে কোন কাউকে মঙ্গল কামনায় বেঁধে দেওয়া যায়।

কথিত অনুযায়ী কৃষ্ণ ঘুড়ি উড়াতে গেলে ঘুড়ির সুতায় তাঁর হাত কেটে যায়। সেই সময় সেই ক্ষতস্থান নিজের কাপড় ছিঁড়ে বেঁধে দেন বোন দ্রৌপদী। পরবর্তীতে দ্রৌপদীর বস্ত্রহরণে দ্রৌপদীকে রক্ষা করেন শ্রীকৃষ্ণ। সেই থেকে নাকি রাখি বন্ধনের প্রচলন হয়েছিল। বঙ্গভঙ্গের সময় রাখি বন্ধনকে হাতিয়ার করে হিন্দু ও মুসলিমদের মধ্যে ভ্রাতৃত্বের বন্ধন তৈরি করেছিলেন রবীন্দ্রনাথ ঠাকুর।

শুক্রবার দুপুর থেকে লাগছে রাখি পূর্ণিমা। থাকবে আগামীকাল অর্থাৎ শনিবার পর্যন্ত। আজ বিশ্ব হিন্দু পরিষদের মাতৃশক্তি প্রতিটি থানায় পুলিশ কর্মীদের হাতে রাখি পরিয়ে দেয়। সাংবাদিকদের মুখোমুখি হয়ে তারা বলেন, যারা সমাজ রক্ষায় এবং সমাজ গঠনে বোনেদের পাশে থাকে তাদেরকে নিয়েই এই রাখি বন্ধন পালন করে তারা। বেশ কিছুদিন আগে থেকেই নিজেদের হাতে রাখি তৈরি করে তারা ভাইয়েদের হাতে পরিয়ে দেয়। সমাজে যেন ভ্রাতৃত্ববোধ বজায় থাকে এই রঙ্গীন ধাগায় যেন সবাই আমরা একত্রিত থাকি সে দিকেও লক্ষ্য থাকে তাদের।

Releated Posts

রক্তদান হচ্ছে জীবন রক্ষার এক মহান ব্রত: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২১ জুন: রক্তের কোনও জাত, ধর্ম বা বর্ণ নেই। রক্ত আমাদের শিক্ষা দেয় যে আমরা…

ByByReshmi Debnath Jun 21, 2026

খোয়াইয়ে আন্তর্জাতিক যোগ দিবস পালিত, যোগাভ্যাসে শামিল মন্ত্রী সুশান্ত চৌধুরী

খোয়াই, ২১ জুন : ‘সুস্থ বার্ধক্যের জন্য যোগব্যায়াম’ প্রতিপাদ্যকে সামনে রেখে খোয়াইয়ে উৎসাহ-উদ্দীপনার মধ্য দিয়ে পালিত হল ১২তম…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে সুস্থ জীবনের বার্তা, মোহনপুরে যোগাভ্যাসে শামিল কৃষিমন্ত্রী রতন লাল নাথ

মোহনপুর, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে মোহনপুরে একাধিক কর্মসূচিতে অংশ নিয়ে যোগচর্চার মাধ্যমে সুস্থ ও সচেতন…

ByByNews Desk Jun 21, 2026

আন্তর্জাতিক যোগ দিবসে স্বাস্থ্যসচেতনতার ডাক, যোগচর্চার আহ্বান মুখ্যমন্ত্রীর 

আগরতলা, ২১ জুন: আগরতলা, ২১ জুন : আন্তর্জাতিক যোগ দিবস উপলক্ষে রাজ্যজুড়ে উদ্দীপনা ও উৎসাহের মধ্য দিয়ে পালিত…

ByByNews Desk Jun 21, 2026
Scroll to Top