News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আবর্জনার দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন, পুর নিগমের ভূমিকায় ক্ষোভ
Image

আবর্জনার দুর্গন্ধে দুর্বিষহ জনজীবন, পুর নিগমের ভূমিকায় ক্ষোভ

আগরতলা, ৮ আগস্ট: আবর্জনার দুর্গন্ধে দুর্বিষহ হয়ে উঠেছে সাধারণ মানুষের জীবন। দীর্ঘদিন ধরে এই সমস্যায় জর্জরিত স্থানীয়রা। ঘটনা আগরতলা পুর নিগমের দক্ষিণ জোনের ৪৮নং ওয়ার্ড এলাকায়।

আবর্জনার স্তুপের দুর্গন্ধে থাকতে পারছেন না এলাকাবাসী সহ আশপাস দিয়ে চলাফেরা করা সাধারণ জনগণ। দুর্গন্ধে অতিষ্ট হয়ে উঠেছেন হাঁপানিয়া পার্কিং এলাকার জনগণ। ওয়ার্ড কাউন্সিলরের ভূমিকায় ক্ষোভ উগরে দিয়েছেন স্থানীয়রা।

এই বিষয়ে স্থানীয় এক ব্যক্তি জানিয়েছেন, দীর্ঘদিন ধরে এই সমস্যা। ব্যক্তিগতভাবে বার কয়েক পুর নিগমে গিয়ে বিষয়টি জানিয়েছেন, স্থানীয় কাউন্সিলর কেও জানিয়েছেন। একবার ঊর্ধ্বতন এক আধিকারিক এসে পরিদর্শন করে গেছেন। যথাযোগ্য ব্যবস্থা গ্রহনের আশ্বাস দিলেও কাজের কাজ কিছুই হয়নি বলে অভিযোগ করেন ওই এলাকাবাসী। প্রতিদিন এই এই ডাস্টবিন পরিষ্কার হয়না বলে অভিযোগ। অবিলম্বে এই আবজর্নার স্তূপ পরিষ্কার না হলে সাধারণ মানুষের জীবন আর দুর্বিষহ হয়ে উঠবে। এর ফলে এলাকায় রোগ – জীবাণু ছড়ানোর ও আশঙ্কা প্রকাশ করেছেন স্থানীয়রা।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top