News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গাঁজা ভর্তি গাড়ি আটক করল পুলিশ, পলাতক পাচারকারী
Image

গাঁজা ভর্তি গাড়ি আটক করল পুলিশ, পলাতক পাচারকারী

বিশালগড়, ৭ আগস্ট : গাঁজা ভর্তি মারুতি গাড়ি আটক করল বিশালগড় থানার পুলিশ। ঘটনা গকুলনগর সুকান্ত কলোনি এলাকার সিএসআর ক্যাম্পে। গাড়ির চালক পলাতক।

গোপন খবরের ভিত্তিতে সুকান্ত কলোনি এলাকায় ৯৮ কেজি শুকনো গাঁজা সহ গাড়ি আটক করলো বিশালগড় থানার পুলিশ বৃহস্পতিবার বিকেলে। ঘটনাস্থল থেকে মারুতি কোম্পানির গাড়ি সহ গাঁজা ফেলে পালিয়ে যায় গাঁজা কারবারিরা। বহি‍ঃরাজ্যের প্রচার করতে গাঁজাগুলি রেলস্টেশনের উদ্দেশ্যে নিয়ে যাওয়ার পথে বিশালগড় থানা পুলিশের কাছে গোপন খবর আসে।

পুলিশ গাড়িটিকে ধাওয়া করলে গাঁজা ভর্তি গাড়ি ফেলে পালিয়ে যায় গাঁজা কারবারিরা। পরবর্তী সময়ে ডিসিএম প্রসেনজিৎ দাসের উপস্থিতিতে সমস্ত গাঁজা পরিমাপ করে বিশালগড় থানায় নিয়ে আসে পুলিশ। অভিযানের নেতৃত্বে ছিলেন ওসি বিজয় দাস সহ গোটা পুলিশ টিম। এই ঘটনা জড়িতদের উদ্দেশ্যে তল্লাশি জারী রয়েছে বলে জানিয়েছেন পুলিশ আধিকারিক।

Releated Posts

মধুপুর বাজারে আগুনে পুড়ে ছাই মিষ্টির দোকান, প্রায় ৫ লক্ষ টাকার ক্ষতির দাবি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: সিপাহীজলা জেলার মধুপুর পূর্ব বাজারে অগ্নিকাণ্ডে একটি মিষ্টির দোকান সম্পূর্ণ পুড়ে যাওয়ার ঘটনায়…

ByByReshmi Debnath Jul 31, 2026

গোমতী জেলা হাসপাতাল পরিদর্শনে বিধায়ক-জেলাশাসক, স্বাস্থ্য পরিষেবার উন্নয়নে জোর

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ৩১ জুলাই: গোমতী জেলা হাসপাতালের স্বাস্থ্য পরিষেবার মানোন্নয়ন এবং পরিকাঠামোগত উন্নয়নকে আরও শক্তিশালী করার লক্ষ্যে…

ByByReshmi Debnath Jul 31, 2026

১০ আগস্টের জেলভরো আন্দোলনের সমর্থনে ডুকলিতে সিপিআই(এম)-এর বিক্ষোভ মিছিল, কেন্দ্র ও রাজ্য সরকারের বিরুদ্ধে সরব নেতৃত্ব

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: আগামী ১০ আগস্ট ঘোষিত জেলভরো আন্দোলন সফল করার লক্ষ্যে শুক্রবার সিপিআই(এম)-এর ডুকলি মহকুমা কমিটির…

ByByReshmi Debnath Jul 31, 2026

উচ্চ আদালতের শুনানির পর এয়ারপোর্ট থানার মহিলা এসআই যমুনা রায় বরখাস্ত, মামলার পরবর্তী শুনানি ৬ আগস্ট

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ৩১ জুলাই: অভিযোগকারিণীকে মামলা প্রত্যাহারের জন্য হুমকি দেওয়ার অভিযোগে এয়ারপোর্ট থানার মহিলা সাব-ইন্সপেক্টর (এসআই) যমুনা রায়কে…

ByByReshmi Debnath Jul 31, 2026
Scroll to Top