News Flash

Image

লাথিকান্ডে বরখাস্ত টিএসআর জওয়ান

আগরতলা, ৭ আগস্ট: ডিউটিরত অবস্থায় এক যুবককে রাস্তায় ফেলে লাথি দেন টিএসআর জওয়ান সুমন দাস। ওই ঘটনায় টিএসআর-এর তৃতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা অভিযুক্ত সুমন দাসকে বরখাস্ত করেছে। এমনকি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ জারি করেছেন কমান্ডেন্ট।

প্রসঙ্গত, আজ দুপুরে লক্ষ্মীবিনারায়ন বাড়ি রোড এলাকায় ডিউটিরত অবস্থায় এক যুবককে রাস্তায় ফেলে লাথি দেন টিএসআর জওয়ান সুমন দাস। সেই ঘটনাটি মোবাইলের ক্যামেরাবন্দি হয়ে যায়। পরবর্তী সময় সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়ে। সে টিএসআর তৃতীয় ব্যাটেলিয়ানের ওয়ার্ড বয় হিসেবে কর্মরত। এরপরই তৃতীয় ব্যাটেলিয়নের কমান্ডেন্ট বিনয় কিশোর দেববর্মা অভিযুক্ত সুমন দাসকে বরখাস্ত করেন। এমনকি তার বিরুদ্ধে বিভাগীয় তদন্তের নির্দেশ জারি করেছেন কমান্ডেন্ট। দ্রুত কড়া পদক্ষেপ নিয়ে দৃষ্টান্ত রাখলো রাজ্য সরকার।

Releated Posts

প্রধানমন্ত্রী গরীব কল্যাণ যোজনায় দরিদ্র মানুষের খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা হয়েছে: মৎস্যমন্ত্রী

আগরতলা, ১৫ জুন : জনকল্যাণ শিবিরের মূল লক্ষ্য সমাজের অন্তিম পর্যায়ের মানুষের কাছে কেন্দ্র ও রাজ্য সরকারের বিভিন্ন…

ByByNews Desk Jun 15, 2026

ইনসিস্কাই সফটেকের নাম ভাঙিয়ে চাকরির নামে প্রতারণা, সতর্ক করল সংস্থা

আগরতলা, ১৫ জুনঃ সরকারি ও কর্পোরেট মহলে সুপরিচিত তথ্যপ্রযুক্তি সংস্থা ইনসিস্কাই সফটেক প্রাইভেট লিমিটেডের নাম ও ফোন নম্বর…

ByByNews Desk Jun 15, 2026

ভাল্লুকের আক্রমণে আহতকে জিবি হাসপাতালে ভর্তি করালেন প্রতিমা ভৌমিক

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৫ জুনঃ সিমনা বিধানসভা কেন্দ্রের শরৎচন্দ্র চৌধুরী পাড়ায় ভাল্লুকের আক্রমণে আহত রাকেশ খরাংকে চিকিৎসার জন্য…

ByByNews Desk Jun 15, 2026

রাস্তা ও পানীয় জলের সমস্যার সমাধানের দাবিতে সিপিআইএমের ডেপুটেশন

নিজস্ব প্রতিনিধি, বিলোনিয়া, ১৫ জুন: ঋষ্যমুখ বিধানসভা এলাকার বিভিন্ন রাস্তার বেহাল অবস্থা এবং দীর্ঘদিনের পানীয় জলের সমস্যা সমাধানের দাবিতে সোমবার…

ByByNews Desk Jun 15, 2026
Scroll to Top