News Flash

  • Home
  • Uncategorized
  • কল্যাণপুর ও লেফুঙ্গায় দুই ব্যক্তিকে কুপিয়ে জখম
Image

কল্যাণপুর ও লেফুঙ্গায় দুই ব্যক্তিকে কুপিয়ে জখম

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ ডিসেম্বর৷৷ সংঘবদ্ধ হামলায় গুরুতর জখম হয়েছেন এক কৃষক৷ ঘটনাটি ঘটেছে শনিবার রাতে খোয়াই জেলার কল্যাণপুর থানার অধীন কমলনগর পঞ্চায়েতের তিন নং ওয়ার্ডে৷ আহত ব্যক্তির নাম নন্দলাল বিশ্বাস (৪৫)৷ তাঁকে ধারালো অস্ত্র দিয়ে এলোপাথারি কুপিয়ে রক্তাক্ত করা হয়েছে৷
সংবাদে প্রকাশ, শনিবার রাতে নিজ বাড়িতেই ছিলেন নন্দলাল বিশ্বাস৷ এলাকারই রাজমোহন বিশ্বাস ও ভজন বিশ্বাসের নেতৃত্বে পাঁচজন তাঁর বাড়িতে যায়৷ কোন একটি বিষয় নিয়ে কথা কাটাকাটি হয়৷ এরই মধ্যে উত্তেজিত হয়ে রাজমোহন বিশ্বাসরা নন্দলাল বিশ্বাসকে মারধর করে৷ ধারালো দা দিয়ে এলোপাথারি আঘাত করা হয়৷ মাটিতে রক্তাক্ত অবস্থায় লুটিয়ে পড়েন তিনি৷ বাড়ির লোকজন চিৎকার চেচামেচি করলে আশেপাশের লোকজন ছুটে আসেন৷ ততক্ষণে হামলাকারীরা পালিয়ে যায়৷ পরে আহত নন্দলাল বিশ্বাসকে তেলিয়ামুড়া হাসপাতালে নিয়ে যাওয়া হয়৷ সেখান থেকে রাতেই আগরতলায় জি বি হাসপাতালে রেফার করা হয়৷ তাঁর অবস্তা সঙ্কট জনক বলে জানা গিয়েছে৷ এদিকে, এই ব্যাপারে কল্যাণপুর থানায় পাঁচজনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে৷ পুলিশ অভিযোগ পেয়ে গ্রেপ্তার করেছে রাজমোহন বিশ্বাস ও ভজন বিশ্বাসকে৷ বাকিরা পালিয়ে আত্মগোপন করেছে বলে জানা গিয়েছে৷ ঘটনাকে কেন্দ্র করে সংশ্লিষ্ট এলাকায় রীতিমতো চাঞ্চল্য বিরাজ করছে৷
এদিকে, লেফুঙ্গা থানা এলাকার দুষৃকতিদের হামলায় এক ব্যক্তি গুরুতরভাবে আহত হয়েছেন৷ আহতের নাম সুব্রত দেববর্মা৷ তাকে আশঙ্কাজনক অবস্থায় জিবি হাসপাতালে ভর্তি করা হয়েছে৷ এ ব্যাপারে লেফুঙ্গা থানায় অভিযোগ দায়ের করা হয়েছে৷ পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে৷ এখনও পর্যন্ত কাউকে গ্রেপ্তারের সংবাদ নেই৷ ঘটনাকে কেন্দ্র করে ওই এলাকায় তীব্র ক্ষোভ ও উত্তেজনা বিরাজ করছে৷

Releated Posts

কর্ণাটক মন্ত্রিসভা সম্প্রসারণে কেউ ইস্তফা দেননি, দলে কোনও অসন্তোষ নেই: কংগ্রেস সভাপতি বি. কে. হরিপ্রসাদ

বেঙ্গালুরু, ৪ আগস্ট (আইএএনএস): কর্ণাটকে সাম্প্রতিক মন্ত্রিসভা সম্প্রসারণকে ঘিরে কংগ্রেসের অন্দরে ব্যাপক অসন্তোষের জল্পনা উড়িয়ে দিয়ে কর্ণাটক প্রদেশ…

ByByNews Desk Aug 4, 2026

সমঝোতার সম্ভাবনায় আপাতত ইরানে হামলা স্থগিত, দাবি ট্রাম্পের; হরমুজ প্রণালী খুলে দেওয়ার কথাও উল্লেখ

ওয়াশিংটন, ২ আগস্ট (আইএএনএস): যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছেন, ইরান এবং মধ্যপ্রাচ্যের কয়েকটি দেশের অনুরোধে যুক্তরাষ্ট্র আপাতত…

ByByNews Desk Aug 2, 2026

সূর্য ঘরে এখন ১৫ মেগাওয়াটের শক্তি, বিদ্যুৎ ব্যবস্থায় নীরব বিপ্লব রাজ্যে

আগরতলা, ২৮ জুলাই:একটি বাড়ির ছাদে কয়েকটি সোলার প্যানেল। সেখান থেকেই তৈরি হচ্ছে বিদ্যুৎ। সেই বিদ্যুৎ যাচ্ছে বাড়ির আলো,…

ByByReshmi Debnath Jul 28, 2026

অক্সিলিয়াম গার্লস স্কুলে ‘আউক্সি ইগনিট এনোএল এক্সিবিশন ২০২৬’, ছাত্রীদের সৃজনশীলতা ও প্রতিভার প্রকাশ

আগরতলা, ২৫ জুলাই: ছাত্রীদের মধ্যে বিজ্ঞানমনস্কতা, সৃজনশীলতা ও নেতৃত্বের গুণাবলী বিকাশের লক্ষ্যে অক্সিলিয়াম গার্লস স্কুল, আগরতলার উদ্যোগে বিদ্যালয়…

ByByNews Desk Jul 25, 2026
Scroll to Top