News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ত্রিপুরা মানবাধিকার কমিশনের সুপারিশ : মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমবিবি কলেজ লেক উদ্বোধন স্থগিত রাখা হোক
Image

ত্রিপুরা মানবাধিকার কমিশনের সুপারিশ : মামলা নিষ্পত্তি না হওয়া পর্যন্ত এমবিবি কলেজ লেক উদ্বোধন স্থগিত রাখা হোক

আগরতলা, ৬ আগস্ট : ত্রিপুরা মানবাধিকার কমিশন (টিএইচআরসি) সুপারিশ করেছে, স্মার্ট সিটি মিশনের আওতায় পুনর্নির্মিত এমবিবি কলেজ লেক প্রকল্পের উদ্বোধন আপাতত স্থগিত রাখা হোক। কারণ, এ নিয়ে একটি মামলা কমিশনের বিবেচনাধীন রয়েছে।

এই সুপারিশ এসেছে ‘এনভায়রনমেন্ট অ্যান্ড ওয়াটার কনজারভেশন ফোরাম’-এর দায়েরকৃত একটি নতুন আবেদন (মামলা নম্বর ৯৮/২০২৫)-এর পরিপ্রেক্ষিতে। ওই আবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৫ আগস্ট একটি ইংরেজি দৈনিকে প্রকাশিত সংবাদ অনুযায়ী, আগরতলা স্মার্ট সিটি লিমিটেড আগামী ১৫ আগস্ট এমবিবি কলেজ টিলা লেক প্রকল্পের উদ্বোধনের দিন নির্ধারণ করেছে।

ফোরাম উদ্বেগ প্রকাশ করে জানিয়েছে, চলমান মামলার চুড়ান্ত রায়ের আগে যদি উদ্বোধন করা হয়, তবে তা হবে “এক প্রকার নিষ্পত্তি”, যা অভিযোগের মূল উদ্দেশ্য এবং পরিবেশগত ন্যায়বিচার প্রক্রিয়াকে ব্যাহত করবে।

কমিশন বিষয়টিকে গুরুত্ব দিয়ে পর্যবেক্ষণ করেছে, চলমান মামলার পরিপ্রেক্ষিতে এমবিবি কলেজ লেক প্রকল্পের উদ্বোধন এই মুহূর্তে মামলা ও বিচার প্রক্রিয়ার ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।

এই প্রেক্ষিতে কমিশন সুপারিশ করেছে, যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে বা কমিশনের পক্ষ থেকে নতুন কোনো নির্দেশ না আসছে, ততদিন প্রকল্প উদ্বোধন বা সংশ্লিষ্ট কোনো পদক্ষেপ গ্রহণ করা থেকে বিরত থাকতে হবে।

এই নির্দেশ নগরোন্নয়ন দফতর, ভূমি ও রাজস্ব দফতর, মুখ্য বন সংরক্ষক, আগরতলা স্মার্ট সিটি লিমিটেডের সিইও এবং পশ্চিম ত্রিপুরার জেলা শাসককে মেনে চলতে বলেছে কমিশন।

কমিশন আরও স্পষ্ট করে জানিয়েছে, উদ্বোধনের তারিখ আগেই ঘোষণা হয়ে থাকলেও, সেটি স্থগিত রাখতে হবে যতক্ষণ না মামলা নিষ্পত্তি হচ্ছে বা কমিশনের পক্ষ থেকে অন্য কোনো নির্দেশ আসছে।

প্রসঙ্গত উল্লেখ্য, এমবিবি কলেজ লেক পুনর্নির্মাণ প্রকল্পটি দীর্ঘদিন ধরেই পরিবেশগত ও জনসাধারণের দৃষ্টিকোণ থেকে বিতর্কের কেন্দ্রে রয়েছে এবং এর আইনগত অবস্থান এখনো কমিশনের বিবেচনার অধীন।

Releated Posts

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

আগরতলা শহরে বাইরের ই-অটোর বিরুদ্ধে ট্রাফিকের অভিযান, নির্দিষ্ট রুটে চলাচলের নির্দেশ

আগরতলা, ১৮ আগস্ট: আগরতলা শহরে বাইরের এলাকার ই-অটো প্রবেশ ও চলাচল নিয়ন্ত্রণে মঙ্গলবার অভিযান চালাল ট্রাফিক দপ্তর। এদিন…

ByByReshmi Debnath Aug 18, 2026

সাত দফা দাবিতে আত্মসমর্পণকারী বৈরীদের পথ অবরোধ, হস্তক্ষেপে উঠল অবরোধ

তেলিয়ামুড়া, ১৮ আগস্ট: সাত দফা দাবি-দাওয়া নিয়ে আত্মসমর্পণকারী এলএলএফটি বৈরীরা পথ অবরোধকে কেন্দ্র করে তেলিয়ামুড়ার হাতাই কতর সাধুপাড়া…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top