News Flash

  • Home
  • ত্রিপুরা
  • একই রাতে সীমান্ত এলাকায় চারটি গবাদি পশু চুরি , পড়ে উদ্ধার চুরি যাওয়া দুই গবাদি পশু
Image

একই রাতে সীমান্ত এলাকায় চারটি গবাদি পশু চুরি , পড়ে উদ্ধার চুরি যাওয়া দুই গবাদি পশু

আগরতলা, ৬ আগস্ট:
সীমান্ত এলাকায় চোরের তাণ্ডবে অতিষ্ঠ এলাকাবাসী। সীমান্ত ডিঙিয়ে এসে বাংলাদেশি পাচারকারীরা এই চুরিকাণ্ড চালাচ্ছে বলে অভিযোগ। মঙ্গলবার গভীর রাতে খোয়াই পহরমুড়া সীমান্ত এলাকা থেকে চারটি উন্নত প্রজাতির গবাদি পশু নিয়ে যায় বাংলাদেশী চোরের দল। পরে সীমান্তরক্ষী এবং পুলিশের চেষ্টায় উদ্ধার হয় দুটি গবাদি পশু।

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার গভীর রাতে চোরের দলটি কাঁটাতারের বেড়া ডিঙিয়ে পহরমুড়া গ্রামে প্রবেশ করে গরুগুলি নিয়ে পালিয়ে যায়। সকালে গোয়াল খালি দেখে মাথায় হাত পড়ে পরিবারের লোকজনের। সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় খোয়াই থানা এবং নিকটবর্তী সীমান্তরক্ষী বাহিনীদের। খবর পেয়েই খোয়াই থানার পুলিশ এবং বিএসএফ জওয়ানরা যৌথভাবে তল্লাশি অভিযানে নামেন। পরে সীমান্ত এলাকা থেকে দুটি গবাদি পশুকে উদ্ধার করা গেলেও আরো দুটি পশুর সন্ধান মেলেনি।।

Releated Posts

রান্নার গ্যাস আনতে গিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা, ক্ষোভ বক্সনগরে

বক্সনগর, ১৮ মে : রান্নার গ্যাস সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। বক্সনগরের আরজিজি এল…

ByByTaniya Chakraborty May 18, 2026

সামাজিক ভাতা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত দরিদ্র রিক্সাচালকের পরিবার

আগরতলা, ১৮ মে : সামাজিক ভাতা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন…

ByByTaniya Chakraborty May 18, 2026

প্রাক্তন মন্ত্রী কালিদাস দত্তের শেষকৃত্য সম্পন্ন, শোকস্তব্ধ ধর্মনগর

ধর্মনগর, ১৮ মে:  ত্রিপুরা রাজ্যের প্রাক্তন ভূমি রাজস্ব ও ভূমি সংস্কার দপ্তরের মন্ত্রী কালিদাস দত্তের শেষকৃত্য সম্পন্ন হয়েছে…

ByByReshmi Debnath May 18, 2026

উরমাই বাজার থেকে কৃষ্ণ চৌমুহনী পর্যন্ত বেহাল রাস্তা, চরম দুর্ভোগে এলাকাবাসী

আগরতলা, ১৮ মে: উন্নয়নের বড় বড় প্রতিশ্রুতির আড়ালে লুকিয়ে রয়েছে এক নির্মম বাস্তব। উরমাই বাজার থেকে কৃষ্ণ চৌমুহনী…

ByByReshmi Debnath May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top