News Flash

  • Home
  • মুখ্য খবর
  • কমলপুর–খোয়াই জাতীয় সড়কের বেহাল অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেন্দ্রীয় স্তরে পদক্ষেপ
Image

কমলপুর–খোয়াই জাতীয় সড়কের বেহাল অবস্থার বিষয়ে মুখ্যমন্ত্রীর হস্তক্ষেপে কেন্দ্রীয় স্তরে পদক্ষেপ

আগরতলা, ৬ আগস্ট: কমলপুর থেকে খোয়াই পর্যন্ত জাতীয় সড়কের (প্রায় ১২ কিমি) বেহাল অবস্থার বিষয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডা. মানিক সাহা, গত ১০ মে কেন্দ্রীয় সড়ক পরিবহন ও হাইওয়ে মন্ত্রী নিতিন গড়কড়িকে এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেন।

উক্ত চিঠির প্রেক্ষিতে কেন্দ্রীয় মন্ত্রী গত ২২শে জুলাই এক লিখিত চিঠিতে জানান, সেন্ট্রেল রোড রিসার্চ ইনস্টিটিউট(সিআরআরআই)-র একটি প্রতিনিধি দল ২৩ জুন থেকে ২৭ জুন পর্যন্ত উল্লিখিত রাস্তাটি পরিদর্শন করেছে। পরিদর্শনের ভিত্তিতে একটি বিস্তারিত রিপোর্ট আগামী ১৫ই আগস্টের মধ্যে কেন্দ্রীয় মন্ত্রকে জমা দেওয়া হবে বলে জানানো হয়েছে।

কেন্দ্রীয় মন্ত্রীর নির্দেশে এনএইচআইডিসিএল-এর ম্যানেজিং ডাইরেক্টর ড. কৃষ্ণা কুমার আগামী ১০ই আগস্ট রাজ্যে আসবেন এবং বিভিন্ন জাতীয় সড়কের নির্মাণ এবং মেরামতের বিষয়ে পর্যালোচনা করবেন।

রাজ্যের এই গুরুত্বপূর্ণ বিকল্প সড়কটির দ্রুত সংস্কারের বিষয়ে মুখ্যমন্ত্রী একাধিকবার কেন্দ্রীয় মন্ত্রকের দৃষ্টি আকর্ষণ করেছেন। এমনকি বিষয়টি নিয়ে তিনি ব্যক্তিগতভাবে কয়েকবার ফোনেও কেন্দ্রীয় মন্ত্রীর সঙ্গে আলোচনা করেন। পাশাপাশি, মুখ্যমন্ত্রী পূর্ত দপ্তরের সচিব কিরণ গিত্যে-কে এই বিষয়ে বিশেষ নজর দিতে এবং কেন্দ্রীয় স্তরের সঙ্গে সমন্বয়ে পদক্ষেপ নিতে নির্দেশ দিয়েছেন।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top