News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশা কর্মীদের ডেপুটেশন
Image

বকেয়া বেতন পরিশোধের দাবিতে আশা কর্মীদের ডেপুটেশন

আগরতলা, ৬ আগস্ট : বিগত তিন মাস ধরে কৈলাসহর মহকুমার আশা মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। বকেয়া বেতন পরিশোধের দাবিতে ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেন কর্মীরা।

ডেপুটেশনের নেতৃত্বে ছিলেন পিয়ালী চক্রবর্তী, শিল্পী দেব, মঞ্জু দেব, ঝুমা দাস সহ আরও অন্যান্যরা। ডেপুটেশন শেষে পিয়ালী চক্রবর্তী জানান যে, বিগত তিন মাস ধরে আশা কর্মীদের মাসিক ভাতা প্রদান করা হচ্ছে না। অবিলম্বে বকেয়া মাসিক ভাতা সহ প্রতি মাসে নিয়মিত ভাবে ভাতা প্রদান করতে হবে। রাজ্য সরকারের ঘোষিত এক হাজার টাকা প্রতি মাসে প্রদান করতে হবে এবং বকেয়া জমাকৃত টাকা এককালিন মিটিয়ে দিতে হবে। বকেয়া ৩৩ শতাংশ ও একশো শতাংশ ইনসেনটিভ অবিলম্বে প্রদান করতে হবে। কোভিড কালীন সময়ের বকেয়া অতিরিক্ত পারিশ্রমিক সহ স্মার্ট কার্ড এবং আভা কার্ড বিতরনের পারিশ্রমিক অবিলম্বে প্রদান করতে হবে।

এমনকি, নির্বাচনী প্রতিশ্রুতি অনুযায়ী আশা কর্মীদের নিয়মিত করতে হবে এবং আঠারো হাজার টাকা মাসিক বেতন ভাতা প্রদান করতে হবে। মূলত এই পাঁচ দফা দাবিতেই আশা কর্মীরা ঊনকোটি জেলার মূখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমার নিকট ডেপুটেশন প্রদান করে।

মুখ্য স্বাস্থ্য আধিকারিক ডক্টর শিরশেন্দু চাকমা আশা কর্মীদের জানান যে, আগামী সোমবার আশা কর্মীদের বেতন দেওয়া হবে এবং বাকী দাবী গুলো তিনি উর্ধতন কর্তৃপক্ষের নজরে নেবেন। আগামী সোমবার বেতন না দিলে আশা কর্মীরা কৈলাসহরে বৃহত্তর আন্দোলন করবে বলেও জানায় আশা কর্মীরা। মাসিক বেতন পাওয়ার জন্য আশা কর্মীরা মূখ্য স্বাস্থ্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করার পূর্বে দপ্তরের অন্যান্য আধিকারিকের নিকট ডেপুটেশন প্রদান করেছে বলেও জানান আশা কর্মীরা।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top