News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ভয়ঙ্কর ঘটনা মেলাঘরে, ডাকাতদের হাতে খুন বৃদ্ধ, তাঁর স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, গ্রেফতার তিন
Image

ভয়ঙ্কর ঘটনা মেলাঘরে, ডাকাতদের হাতে খুন বৃদ্ধ, তাঁর স্ত্রী মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছেন, গ্রেফতার তিন

আগরতলা, ৬ আগস্ট : তথাকথিত রাজ্যে সুশাসন যুগে, ফের একবার ডাকাতির মত নৃশংস ঘটনা ঘটলো রাজ্যের প্রান্তিক শহর সোনামুড়া মহকুমায়। শুধু ডাকাতিই নয় বাড়ির মালিককে প্রাণে মেরে ফেলল ডাকাত দল। ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। তিনজনকে জোর জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয়, বলে ধারণা করা হচ্ছে।

গতকাল রাতে মেলাঘর কলমখেত গ্রামতলী গ্রাম পঞ্চায়েতের ৪ নম্বর ওয়ার্ডের শ্রী দুর্গা সংঘ এলাকার বাসিন্দা শান্তি রঞ্জন দাসের বাড়িতে ডাকাত দল হানা দিয়েছে। প্রায় ১২ জনের ডাকাতের দল রাতের অন্ধকারে ঘরে প্রবেশ করে ঘরের বৃদ্ধ মালিক হাত পা বেঁধে মেরে ফেলে এবং তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে রক্তাক্ত করে ডাকাতের দল পালিয়ে যায়।
আজ সকালে ঘটনার খবর পেয়ে ছুটে গিয়েছে সোনামুড়া থানার পুলিশ, মহকুমা পুলিশ আধিকারিক।

ঘটনার বিবরণে জানা যায়, ওই দুই বৃদ্ধ দম্পতি বাড়িতে একাই থাকতেন। তাঁদোট তিন ছেলে একজন টিএসআরএ কর্মরত আর বাকি দুই ছেলে ব্যবসার কাজে আগরতলাতেই থাকেন। তারা একাই থাকতেন ওই বাড়িতে। ডাকাত দল ঘরে প্রবেশ করে বৃদ্ধা মহিলার কানের এবং গলা স্বর্ণালংকার ছিনতাই করার চেষ্টা করলে বৃদ্ধা এবং তার স্বামী আপ্রাণ চেষ্টা করেন তা যেন ছিনিয়ে না নিতে পারে। তারপর ওই ডাকাত দলের সঙ্গীরা ওই বৃদ্ধ লোকটিকে হাত পা বেঁধে মেরে ফেলেন এবং তাঁর স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে বেধড়ক আঘাত করেন।

ইতিমধ্যেই নমিতা দাস নামে ওই বৃদ্ধ মহিলাকে আশঙ্কা জনক অবস্থায় জিবি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। এদিনের এই ঘটনায় তীব্র আতঙ্ক ছড়িয়েছে গোটা এলাকা জুড়ে প্রশ্নচিহ্নের মুখে দাঁড়িয়েছি মানুষের নিরাপত্তা ব্যবস্থা নিয়ে। তবে পুলিশ প্রশাসনের তরফ থেকে জানানো হয়েছে যে ইতিমধ্যে সোনামুড়া থানার পুলিশ এই ডাকাতি কাণ্ডে জড়িত থাকার সন্দেহে সোনামুড়া থানাধীন কাঠালিয়া মুড়া থেকে তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। আটক করায় তিনজনকে জোর জিজ্ঞাসাবাদের পরেই বেরিয়ে আসতে পারে বাকি ডাকাত দলের অন্যান্য সদস্যদের নাম পরিচয় ‌।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top