News Flash

  • Home
  • ত্রিপুরা
  • বাপের বাড়িতে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর
Image

বাপের বাড়িতে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা গৃহবধূর

উদয়পুর, ৫ আগস্ট : বাপের বাড়িতে নিজের শরীরে আগুন লাগিয়ে আত্মহত্যার চেষ্টা করল এক গৃহবধূ। গুরুতর আহত অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে। বর্তমানে মৃত্যু সঙ্গে পাঞ্জা লড়ছে সে।

জানা যায়, ১২ থেকে ১৩ বছর পূর্বে উদয়পুর গোকুলপুর এগ্রিকালচার চৌমুহনী এলাকার এক যুবতীর বিয়ে হয় যতনবাড়ি এলাকায়। বিয়ের পর স্বামীর বাড়িতে তেমন কোন অশান্তি ছিল না। কিছুদিন পূর্বে গৃহবধূ অসুস্থ হয়ে পরে। তার চিকিৎসাও চলছিল। ৪ থেকে ৫ দিন পূর্বে গৃহবধূকে তার শ্বশুর তার বাপের বাড়িতে দিয়ে যায়। গৃহবধূর মায়ের কাছে ঔষধ ক্রয় করে দিয়ে যায়। এবং বলে যায় গৃহবধূ কিছুটা সুস্থ হলে জানানোর জন্য।

তারপর তিনি পুনরায় পুত্র বধূকে নিয়ে যাবেন। গৃহবধূর মায়ের বক্তব্য মঙ্গলবার সকালে মেয়েকে স্নান করিয়ে ঘরে রেখে প্রতিবেশীর বাড়িতে যাচ্ছিলেন। এমন সময় চিৎকার শুনতে পেয়ে বাড়িতে ছুটে যান। বাড়িতে গিয়ে দেখতে পান মেয়ের শরীরে আগুন। তিনি আরও জানান ঘটনার সময় বাড়িতে ওনার বড় মেয়ে ছাড়া ওনার মূক বধির ছোট মেয়ে ছিল।

চিৎকার শুনে পাড়া প্রতিবেশীরা ছুটে এসে আগুন নিভায়। খবর দেওয়া হয় দমকল বাহিনীর কর্মীদের। দমকল বাহিনীর কর্মীরা অগ্নিদগ্ধ বধূকে গোমতী জেলা হাসপাতালে নিয়ে যায়। গোমতী জেলা হাসপাতালের চিকিৎসক জানান আহত গৃহবধূর অবস্থা আশঙ্কা জনক। আহত বধূর শরীরের প্রায় ৮৫ শতাংশ পুড়ে গেছে। তাই উন্নত চিকিৎসার জন্য তাকে জিবি হাসপাতালে রেফার করে দেওয়া হয়েছে। আহত বধূর অবস্থা বর্তমানে আশঙ্কা জনক।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top