News Flash

  • Home
  • ত্রিপুরা
  • গলায় ধারালো অস্ত্র ধরে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় আটক রাজমিস্ত্রি
Image

গলায় ধারালো অস্ত্র ধরে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় আটক রাজমিস্ত্রি

আগরতলা, ৫ আগস্ট : গলায় ধারালো অস্ত্র ধরে স্বর্ণের চেইন ছিনতাইয়ের ঘটনায় এক রাজমিস্ত্রিকে আটক করা হয়েছে। পরবর্তী সময়ে উত্তম মধ্যম দিয়ে অভিযুক্তকে রাধাকিশোরপুর থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

জানা গিয়েছে, গত‌ চার মাস আগে কুমারঘাট পাবিয়াছড়া থেকে রাজ মিস্ত্রির কাজ করার জন্য উদয়পুর এসে অমরসাগর পাড়ে জাকির হোসেনের বাড়ি ভাড়া নিয়েছিল বিকাশ দাশ। পরবর্তী সময়ে আরো ও কয়েকজন এসে জাকির হোসেনের বাড়িতে ভাড়া থেকে রাজ মিস্ত্রির কাজ করতেন। গত রবিবার বিকাশ দাশ হঠাৎ জাকির হোসেনের ঘড়ে প্রবেশ করে জাকির হোসেনের‌ স্ত্রীর গলায়‌ ছুরি ধরে গলার চেইন নিয়ে যাবার চেষ্টা করে। জাকির হোসেনের‌ স্ত্রী চিৎকার করলে অন্য রাজ মিস্ত্রীরা ছুটে আসে এবং ঘটনা জেনে বিকাশ‌ দাশকে আটক করার চেষ্টা করে। কিন্তু ইতিমধ্যে বিকাশ পালিয়ে যায়।

মঙ্গলবার সকালে বিকাশ‌ আবার কাজে জন্য‌ উদয়পুরে আসে তখন‌ তাকে আটক করে এলাকাবাসী। উত্তম মধ্যম দিয়ে তাকে পুলিশের হাতে তুলে দেওয়া হয়।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top