News Flash

  • Home
  • ত্রিপুরা
  • চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, থানায় মামলা
Image

চাকরি দেওয়ার নামে অর্থ আত্মসাৎ, থানায় মামলা

বিলোনিয়া,৫ আগস্ট : পোষ্ট অফিসের আধিকারিকের পরিচয় দিয়ে চাকরি দেওয়ার নাম করে দফায় দফায় টাকা নিয়ে প্রতারণার অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। পরবর্তী সময়ে ওই অভিযুক্তের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করা হয়েছে।

বিলোনীয়া থানাধীন সুকান্ত নগর এলাকার বাসিন্দা অজিত দেবনাথ ( শ্রমিক)এবং তার মা দিপালী দেবনাথ অভিযোগে জানান, কলকাতার সৌরভ নামে এক ব্যাক্তি নিজেকে পোষ্ট অফিসের আধিকারিক পরিচয় দিয়ে অজিত দেবনাথের স্ত্রী শিল্পী দেবনাথের মোবাইলে ফোন করে পোষ্ট অফিসে জিডিএসের চাকরি দেওয়ার নাম করে পাঁচ দফায় দফায় দুটি একাউন্টে ৫৬ হাজার ৪৭০ টাকা হাতিয়ে নিয়ে গেছে। মঙ্গলবার আবার ১৮ হাজার ৪০০ টাকা দাবি করে প্রতারক সৌরভ বাবু নতুনভাবে আরেকটি একাউন্টে দেওয়ার জন্য। সৌরভ বাবুর বাড়ি নাকি কলকাতায়।

এই প্রতারক সৌরভ বাবু আরো জানায়, বিলোনীয়া পোষ্ট অফিস থেকে তিন জন অজিত বাবুর বাড়িতে যাবে ভেরিফিকেশন করতে। আগামী ১১ তারিখ চাকরিতে যোগ দেবে শিল্পী দেবনাথ বলেও জানায় প্রতারক। প্রতারক সৌরভ চাকরি প্রত্যাশী শিল্পী দেবনাথের মোবাইল এ জয়েনিং লেটার এবং পুলিশের ক্লিয়ারেন্স ও পাঠিয়ে দিয়েছে সঙ্গে প্রতি মাসে বেতনের চার্ট দিয়েছে বলেও অভিযোগ। আজ আবার ১৮ হাজার ৪০০ টাকা দাবি করায় অজিত দেবনাথ এবং তার মা বিলোনীয়া পোষ্ট অফিসে গিয়ে জিজ্ঞাসা করতেই পোষ্ট অফিসের আধিকারিক এটা সম্পূর্ণ ভূয়ো বলে তাদের থানায় যোগাযোগ করতে বলেন।

আজ বিলোনিয়া থানায় তার বিরুদ্ধে সুবিচার চেয়ে অভিযোগ দায়ের করে এবং সাংবাদিকদের কাছে সব ঘটনার বিষয়ে জানিয়ে তাদের টাকা ফেরত সহ এই প্রতারক কে আটক করে দৃষ্টান্ত মূলক শান্তির দাবি জানান।

Releated Posts

খোয়াইয়ে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে আটক এক ব্যক্তি

আগরতলা, ১৮ মে: খোয়াই শহরে প্রকাশ্যে অবৈধভাবে পেট্রোল বিক্রির অভিযোগে এক ব্যক্তিকে আটক করা হয়েছে। ঘটনাকে কেন্দ্র করে এলাকায়…

ByByReshmi Debnath May 18, 2026

যুবতীকে প্রতারণার অভিযোগে গ্রেপ্তার যুবক, কঠোর শাস্তির দাবিতে সরব গণতান্ত্রিক নারী সমিতি

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ মে: এক যুবতীকে মোবাইল ফোন উপহার দেওয়ার প্রলোভন দেখিয়ে ডেকে এনে শারীরিক নির্যাতনের অভিযোগে…

ByByReshmi Debnath May 18, 2026

রান্নার গ্যাস আনতে গিয়ে চরম ভোগান্তিতে গ্রাহকরা, ক্ষোভ বক্সনগরে

বক্সনগর, ১৮ মে : রান্নার গ্যাস সংগ্রহ করতে গিয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন সাধারণ গ্রাহকরা। বক্সনগরের আরজিজি এল…

ByByTaniya Chakraborty May 18, 2026

সামাজিক ভাতা ও প্রধানমন্ত্রী আবাস যোজনার ঘর থেকে বঞ্চিত দরিদ্র রিক্সাচালকের পরিবার

আগরতলা, ১৮ মে : সামাজিক ভাতা এবং প্রধানমন্ত্রী আবাস যোজনার সরকারি ঘর থেকে বঞ্চিত হয়ে মানবেতর জীবন কাটাচ্ছেন…

ByByTaniya Chakraborty May 18, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top