News Flash

  • Home
  • ত্রিপুরা
  • ধর্মনগরে উন্মত্ত যুবকের ছুরিকাঘাতে রক্তাক্ত মা, বোন ও প্রতিবেশী, গুরুতর আহত এক
Image

ধর্মনগরে উন্মত্ত যুবকের ছুরিকাঘাতে রক্তাক্ত মা, বোন ও প্রতিবেশী, গুরুতর আহত এক

ধর্মনগর, ৫ আগস্ট: ধর্মনগরের জেলরোড মনতলা এলাকার ২ নম্বর ওয়ার্ডে সোমবার রাতে এক রোমহর্ষক ঘটনা ঘটেছে। পরিবার ও প্রতিবেশীর উপর ছুরি নিয়ে হামলা চালাল বিপ্লব কুমার দেব (২০) নামে এক যুবক। অভিযুক্তের ছুরির আঘাতে গুরুতর জখম হন তার মা সপ্না মালাকার (৩৮), বোন বন্যা দেব (১৭) এবং প্রতিবেশী শেখর দাস (৬৮)।

স্থানীয়রা দমকল কর্মীদের খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের উদ্ধার করে ধর্মনগর জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয়। বর্তমানে তিনজনই চিকিৎসাধীন। তাঁদের মধ্যে শেখর দাসের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে, মুখে ছুরির কোপে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।

শেখর দাসের ছেলে সঞ্জীব দাস জানান, ঘটনার সময় বিপ্লব মাদকাসক্ত অবস্থায় ছিল। তবে কেন সে এই বর্বরোচিত হামলা চালাল, সে বিষয়ে এখনও কিছু জানা যায়নি। পুলিশ পারিবারিক বা প্রতিবেশীর সঙ্গে পূর্ববিরোধ ছিল কি না, তা খতিয়ে দেখছে।

এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। পুলিশ অভিযুক্ত বিপ্লব কুমার দেবের বিরুদ্ধে মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। আহতদের চিকিৎসা চলমান এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে তৎপর প্রশাসন।

Releated Posts

আসন্ন দুর্গাপূজার প্রাক্কালে ৩৯ নম্বর ওয়ার্ডে বস্ত্র বিতরণ, অংশ নিলেন মুখ্যমন্ত্রী

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন শারদোৎসবকে সামনে রেখে ৮ নম্বর বড়দোয়ালি মণ্ডলের উদ্যোগে আগরতলা পুর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডে…

ByByReshmi Debnath Oct 2, 2026

৭ অক্টোবর ত্রিপুরার আট জেলায় ‘সেবা জ্যোতি কলশ যাত্রা’ ও ‘বিকশিত ভারত সংকল্প যাত্রা’

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: আগামী ৭ অক্টোবর ত্রিপুরার আটটি জেলায় একযোগে আয়োজিত হতে চলেছে ‘সেবা জ্যোতি কলশ…

ByByReshmi Debnath Oct 2, 2026

৪৪ বছরের অভিজ্ঞতা, তবুও প্রতিমা তৈরির খরচ তুলতে হিমশিম খাচ্ছেন মৃৎশিল্পী নির্মল রুদ্র পাল

আগরতলা, ২ অক্টোবর: দীর্ঘ ৪৪ বছর ধরে নিষ্ঠা, দক্ষতা ও শিল্পসত্তাকে সঙ্গী করে দুর্গাপ্রতিমা তৈরি করে আসছেন উত্তর…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা নিজেই বৈচিত্র্যের মধ্যে ঐক্যের চেতনার প্রতীক: রাজ্যপাল

আগরতলা, ২ অক্টোবর: রাজ্যপাল ইন্দ্রসেনা রেডি নাল্লু আজ নরসিংগড়স্থিত ত্রিপুরা ইনস্টিটিউট অব টেকনোলজি-এর এ.পি.জে. আবদুল কালাম অডিটোরিয়ামে বীর…

ByByReshmi Debnath Oct 2, 2026
Scroll to Top