News Flash

  • Home
  • মুখ্য খবর
  • রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে শর্ট সার্কিট, অল্পের জন্য রক্ষা পেল লাইব্রেরি
Image

রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে শর্ট সার্কিট, অল্পের জন্য রক্ষা পেল লাইব্রেরি

আগরতলা, ৫ আগস্ট : আজ দুপুরে রামকৃষ্ণ মহাবিদ্যালয়ে অল্পের জন্য বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পাওয়া গেল। মহাবিদ্যালয়ের লাইব্রেরিতে হঠাৎ করে শর্ট সার্কিট থেকে আগুন লাগার ঘটনা ঘটে। বৈদ্যুতিক তার জ্বলার গন্ধে মুহূর্তেই চারদিকে দুর্গন্ধ ছড়িয়ে পড়ে।ঘটনার খবর পেয়ে কৈলাসহরের দমকল বাহিনীর কর্মীরা এবং কৈলাসহর থানার পুলিশ ঘটনাস্থলে ছুটে গিয়েছে।

এব্যাপারে কলেজের লাইব্রেরিয়ান ইন্দানী সাহা জানান, মঙ্গলবার বিকেল তিনটা নাগাদ হঠাৎ করে কলেজের লাইব্রেরির ভিতর বৈদ্যুতিক বোর্ডে শট সার্কিট হয়ে আগুন জ্বলে উঠে। আগুন লাগার খবর পেয়ে কলেজের অধ্যক্ষ ডক্টর পিনাকী পাল সাথে সাথেই লাইব্রেরিতে প্রবেশ করে বিদ্যুৎ বিচ্ছিন্ন করে দেন এবং আগুন অনেকটাই নিভে যায়। পরবর্তী সময়ে জল ঢেলে আগুন নিয়ন্ত্রণে আনে কলেজ স্টাফরা। আগুন লাগার খবর পেয়ে কৈলাসহরের অগ্নি নির্বাপক দপ্তরের কর্মী সহ কৈলাসহর থানার পুলিশ এবং টিএসআর বাহিনীও কলেজে আসে বলে লাইব্রেরিয়ান ইন্দানি সাহা জানান।

তবে, যেভাবে কলেজের লাইব্রেরিতে আগুন লেগেছিলো সেইসময় যদি কলেজ বন্ধ থাকতো তাহলে বড় ধরনের অগ্নি সংযোগ হয়ে যেতো। কেননা, লাইব্রেরিতে প্রায় এক লক্ষের বেশী বই ছিলো এবং লাইব্রেরির পাশে বড় বড় বিল্ডিং ঘর ছিলো। তাছাড়া কলেজের পাশেই বাড়ি ঘর সহ প্রচুর ঘনবসতি ছিলো। অগ্নি সংযোগ হলে কলেজ সহ পুরো এলাকা নিমিষেই জ্বলছে যেত বলে এলাকাবাসীর অভিমত।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top