News Flash

  • Home
  • মুখ্য খবর
  • আজ থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ঝুলন যাত্রা উৎসব শুরু
Image

আজ থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ঝুলন যাত্রা উৎসব শুরু

আগরতলা, ৫ আগস্ট: আজ থেকে লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে ঝুলন যাত্রা উৎসব শুরু হয়েছে। এদিন ভক্তদের সমাগম ছিল খুবই ভালো। পুরোহিতের বক্তব্য৷ রাজন্য আমল থেকে এ প্রথা চলে আসছে। লক্ষ্মীনারায়ণ বাড়ী মন্দিরে রাজ্য বাসীর মঙ্গল কামনায় এই পূজা করা হয়।

প্রসঙ্গত, ঝুলন যাত্রা বা ঝুলন পূর্ণিমা হল হিন্দুদের গুরুত্বপূর্ণ উৎসবের মধ্যে একটি। অমাবস্যায় পরের একাদশী থেকে আরম্ভ করে শ্রাবনী পূর্ণিমা পর্যন্ত চলে উৎসবের সমারোহ। এটি দোল পূর্ণিমার পরবর্তী বৈষ্ণবদের বড়ো উৎসব। দোলনা সাজানো, ভক্তিমূলক গান, নাচ, সব মিলিয়ে রাধাকৃষ্ণের প্রেমলীলার এটি একটি বিশেষ উৎসব।

ভারতের এই উৎসবে দেশ-বিদেশ থেকে বহু দর্শনার্থীদের আগমন ঘটে। নবদ্বীপে ঝুলন উৎসব একটি বিশেষ আকর্ষণ। বৃন্দাবন, মথুরা আর ইসকন মন্দিরে মহা সমারোহে পালিত হয় এই ঝুলন। এই উৎসব সাধারণত শ্রাবণ মাসেই হয়ে থাকে। শৈশবে গাছের শাখায় দোলনা বেঁধে ঝুলন দোলায় দোলার স্মৃতি অনেকেরই আছে। এখনও শিশুদের দেখা যায় এমন দোলখেতে। রাধা-কৃষ্ণের শৈশব-লীলার এমনি এক স্মৃতি ‘ঝুলন’।

Releated Posts

স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২২ জুন: স্বচ্ছতা রক্ষা আমাদের দৈনন্দিন জীবনের অভ্যাসে পরিণত করতে হবে। তবেই গড়ে উঠবে একটি…

ByByReshmi Debnath Jun 22, 2026

সাংগঠনিক শক্তি বাড়াতে নিয়মিত বৈঠকে জোর বিজেপির : প্রদেশ সভাপতি

আগরতলা, ২২ জুন : সাংগঠনিক কাঠামোকে আরও শক্তিশালী করতে রাজ্যের বিভিন্ন স্তরে নিয়মিত বৈঠক পুনরায় চালু করার উপর…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

বিভিন্ন সমস্যা নিয়ে মুখ্যসচিবের সঙ্গে সিপিআই(এম)-এর প্রতিনিধিদলের বৈঠক, দ্রুত পদক্ষেপের আশ্বাস

আগরতলা, ২২ জুন : অসম-আগরতলা জাতীয় সড়ক এবং পিডব্লিউডি সংক্রান্ত একাধিক গুরুত্বপূর্ণ সমস্যা নিয়ে আজ রাজ্য সচিবালয়ে রাজ্য…

ByByTaniya Chakraborty Jun 22, 2026

কিডনি প্রতিস্থাপনের জন্য পিএম ন্যাশনাল রিলিফ ফান্ড থেকে ৩ লক্ষ টাকার সহায়তা, প্রধানমন্ত্রীকে ধন্যবাদ বিপ্লব দেবের

আগরতলা, ২২ জুন: পিএম ন্যাশনাল রিলিফ ফান্ডের মাধ্যমে যোগেন্দ্রনগরের বাসিন্দা মৌসুমী সাহার কিডনি প্রতিস্থাপনের জন্য ৩ লক্ষ টাকার…

ByByReshmi Debnath Jun 22, 2026
Scroll to Top