News Flash

  • Home
  • মুখ্য খবর
  • বিশ্ব আদিবাসী দিবসে ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য আওয়াজ তুলতে বললেন প্রদ্যোৎ
Image

বিশ্ব আদিবাসী দিবসে ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য আওয়াজ তুলতে বললেন প্রদ্যোৎ

আগরতলা, ৫ আগস্ট: আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ওই দিবসে জনগণকে একত্রে ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য আওয়াজ তুলতে বললেন তিপরা মথার প্রাক্তন সুপ্রিমো তথা এমডিসি প্রদ্যোৎ কিশোর দেববর্মণ।

এদিন সামাজিক মাধ্যমে তিনি বলেন, আগামী ৯ আগস্ট বিশ্ব আদিবাসী দিবস। ওই দিবস আমরা ঐতিহ্য ও সংস্কৃতিকে গর্বের সাথে উদযাপন করে থাকি। ওইদিম সকল আদিবাসী ভাই বোনদের গর্বের সাথে নিজের জাতিসত্তা, সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরার আহবান জানিয়েছেন তিনি।

এদিন তিনি মথার কর্মীদের উদ্দেশ্য এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন, আগামী ৯ আগস্ট বিশ্বের আদিবাসী দিবস উপলক্ষে খুমলুং- বিকাল ৩টায় অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এই দিনে আদিবাসী সমাজের অস্তিত্ব, অধিকার এবং সাংস্কৃতিক ঐতিহ্যকে সম্মান জানাতে এই কর্মসূচি আয়োজিত হচ্ছে।

এছাড়া, একই দিন সন্ধ্যা ৬টা থেকে প্রতিটি ব্লকে হোমচাং (মশাল) র‍্যালির আয়োজন করা হয়েছে। এই র‍্যালির মূল উদ্দেশ্য হলো ত্রিপুরা টিএএডিসি অঞ্চলে গ্রাম পরিষদ (ভিসি) নির্বাচন অবিলম্বে সম্পন্ন করার দাবি জোরদার করা।

পাশাপাশি, এদিন তিনি আরও বলেন, ত্রিপুরা রাজ্য নির্বাচন কমিশন আজ পর্যন্ত ভিলেজ কাউন্সিল নির্বাচন না করায় আমাদের গণতান্ত্রিক অধিকার লঙ্ঘিত হচ্ছে। আপনি যেকোনো রাজনৈতিক মতাদর্শে বিশ্বাসী হোন না কেন, গ্রামে ভোট না হওয়া মানে আপনার অধিকার কেড়ে নেওয়া। এই লড়াই রাজনৈতিক নয়—এই লড়াই অধিকার আদায়ের, নিজের অস্তিত্ব রক্ষার। তাই ৯ আগস্ট নিজেদের অধিকার আদায়ের লক্ষ্যে একত্রে ভিলেজ কাউন্সিল নির্বাচনের জন্য আওয়াজ তোলার জন্য আবেদন জানিয়েছেন তিনি।

Releated Posts

টাকা আদায়ের অভিযোগের তদন্তে গিয়ে মহিলা এসআই আক্রান্ত, গ্রেফতার ৩

তেলিয়ামুড়া, ২ অক্টোবর: গাড়িচালকের কাছ থেকে জোর করে টাকা আদায়ের অভিযোগ এবং কর্তব্যরত এক মহিলা সাব-ইন্সপেক্টরকে ধাক্কা দিয়ে…

ByByReshmi Debnath Oct 2, 2026

ত্রিপুরা বিশ্ববিদ্যালয়কে উত্তর-পূর্ব ভারতের উচ্চশিক্ষা ও গবেষণার অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে গড়ে তোলার লক্ষ্যে সম্মিলিত প্রচেষ্টা চালিয়ে যেতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২ অক্টোবর: সীমিত সংখ্যক বিভাগ নিয়ে যাত্রা শুরু করা ত্রিপুরা বিশ্ববিদ্যালয় আজ রাজ্যের শিক্ষা, গবেষণা…

ByByReshmi Debnath Oct 2, 2026

দূর্গাপূজায় বাড়তি বিদ্যুৎ চাহিদা মোকাবিলায় আগাম প্রস্তুতির নির্দেশ বিদ্যুৎ মন্ত্রীর

আগরতলা, ২ অক্টোবর: আসন্ন দূর্গাপূজা উপলক্ষে রাজ্যে নিরবচ্ছিন্ন ও নির্ভরযোগ্য বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে শুক্রবার ত্রিপুরা রাজ্য বিদ্যুৎ…

ByByReshmi Debnath Oct 2, 2026

প্রধানমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করে আশীর্বাদ নিলেন সস্ত্রীক বিপ্লব কুমার দেব

নয়াদিল্লি, ২ অক্টোবর: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে সস্ত্রীক সৌজন্য সাক্ষাৎ করলেন ত্রিপুরার প্রাক্তন মুখ্যমন্ত্রী তথা সাংসদ বিপ্লব কুমার…

ByByTaniya Chakraborty Oct 2, 2026
Scroll to Top