News Flash

  • Home
  • ত্রিপুরা
  • নেশা সামগ্রী তল্লাশী করতে গিয়ে বহু মূল্যের তিনটি হাতির দাঁত উদ্ধার
Image

নেশা সামগ্রী তল্লাশী করতে গিয়ে বহু মূল্যের তিনটি হাতির দাঁত উদ্ধার

আগরতলা, ২ আগস্ট : কৈলাসহরে ইরানি থানার পুলিশ নেশা সামগ্রী তল্লাশী করতে গিয়ে বহু মূল্যের তিনটি হাতির দাঁত উদ্ধার করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় তীব্র চাঞ্চল্য বিরাজ করছে।

এবিষয়ে, কৈলাসহর বন দপ্তরের রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস জানান যে, শনিবার বিকেলে কৈলাসহরের মহকুমা পুলিশ আধিকারিক জয়ন্ত কর্মকারের কাছ থেকে জানতে পারেন। ইরানি থানার অন্তর্গত ইয়াজিখাওরা গ্রাম পঞ্চায়েতের সোনামুরা গ্রামের বাসিন্দা ময়ুব আলীর বাড়িতে ইরানি থানার পুলিশ তল্লাশী করে তিনটি হাতির দাঁত পাওয়া গেছে। এই খবর শোনে তিনি ময়ুব আলীর বাড়িতে গিয়ে হাতির তিনটি দাঁত কৈলাসহর বন দপ্তরের অফিসে নিয়ে আসেন।

তিনি আরও জানান, উদ্ধারকৃত হাতির তিনটি দাঁতের বাজার মূল্য কয়েক কোটি টাকা হবে বলে অনেকেরই অভিমত। তবে, বাড়ির মালিক ময়ুব আলী বাড়িতে পুলিশ আসার আগেই বাড়ি থেকে পালিয়ে যাওয়ায় ময়ুব আলীকে গ্রেফতার করা যায় নি বলেও জানান রেঞ্জ অফিসার। উদ্ধারকৃত হাতির তিনটি দাঁত ফরেনসিক ল্যাবে পাঠিয়ে দেওয়া হবে বলে জানান রেঞ্জ অফিসার শুভঙ্কর বিশ্বাস।

উল্লেখ্য, ইরানি থানায় ওসি হিসেবে কাজে যোগ দিয়েই এক সপ্তাহের মধ্যে বিরাট সাফল্য পেয়েছেন বিরাজ দেববর্মা। ময়ুর আলীকে গ্রেফতার করার জন্য পুলিশ হন্যে হয়ে খুঁজছে।

Releated Posts

কাঞ্চনপুর থানায় মহিলাকে হেনস্থার অভিযোগ, নিরপেক্ষ তদন্তের দাবি

আগরতলা, ১৮ আগস্ট: সাধারণ মানুষের নিরাপত্তা নিশ্চিত করার দায়িত্বে থাকা পুলিশের এক আধিকারিকের বিরুদ্ধে থানার অভ্যন্তরেই এক মহিলাকে…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

জলের জন্য হাহাকার মান্দাইয়ে, ৫ মাস ধরে চরম দুর্ভোগে গিরিবাসীরা

আগরতলা, ১৮ আগস্ট: পানীয় জলের অভাবে চরম দুর্ভোগের মধ্যে দিন কাটাচ্ছেন মান্দাই আর ডি ব্লকের অন্তর্গত আথুক তুথাং…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

চিকিৎসার আগেই ভোগান্তি, বন্ধ টয়লেট-জল পরিষেবায় ক্ষোভ

মেলাঘর, ১৮ আগস্ট: চিকিৎসার জন্য হাসপাতালে এসে ন্যূনতম পরিষেবাটুকুও না পেয়ে চরম দুর্ভোগের শিকার হচ্ছেন রোগী ও তাঁদের…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির আঁতুড়ঘর আজ অবহেলায় জীর্ণ, সংস্কারের দাবি মেলাঘর ব্যায়ামাগারের

আগরতলা, ১৮ আগস্ট: একসময় রাজ্য ও জাতীয় স্তরের বহু অ্যাথলেট তৈরির অন্যতম গুরুত্বপূর্ণ প্রশিক্ষণকেন্দ্র ছিল মেলাঘর স্কুল মাঠ…

ByByReshmi Debnath Aug 18, 2026
Scroll to Top