News Flash

  • Home
  • মুখ্য খবর
  • ওএনজিসি কর্তৃপক্ষের গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় শতাধিক পরিবারের
Image

ওএনজিসি কর্তৃপক্ষের গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে প্রায় শতাধিক পরিবারের

আগরতলা, ২ আগস্ট: ওএনজিসি কর্তৃপক্ষের গাফিলতিতে দুর্ভোগ পোহাতে হচ্ছে বিলোনিয়ার পূর্ব কলাবাড়ীয়া গ্রাম পঞ্চায়েতের মন চন্দ্রপাড়া এবং আপ্তপাড়া এলাকার জাতি জনজাতি অংশের প্রায় শতাধিক পরিবারের।

জানা গিয়েছে, মাইছড়া বাজার থেকে আপ্তপাড়া অঙ্গনওয়াড়ি কেন্দ্র পর্যন্ত প্রায় এক কিলোমিটারেরও বেশী রাস্তার অবস্থা বেহাল দশা পরিনত হয়েছে। ছোট বড় গাড়ি তো থাক দূরের কথা বাইক বাইসাইকেল কিংবা পায়ে হেঁটে যাওয়াও দুষ্কর।বিশেষ করে ওএনজির বড় বড় গাড়ি যাতায়াত করার ফলে রাস্তা নষ্ট হয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এখন রাস্তাটি চলাচলের উপযোগী করে দেওয়ার জন্য ওএনজিসি কর্তৃপক্ষকে বারবার অনুরোধ করা সত্ত্বেও কাজের কাজ কিছু হচ্ছে না। পরবর্তী সময়ে এলাকার প্রধান সহদেব দাস ওএনজিসি কর্তৃপক্ষের সাথে কথা বললে তারা রাস্তাটি আপাতত সংস্কার করে দেওয়ার কথা বলে কাজে হাত দেয়।

এলাকাবাসীর দাবি, রাস্তাটি যেন আপাতত চলাচলের উপযুক্ত করে দেওয়া হয়। কারণ স্কুলের ছাত্র-ছাত্রী থেকে কৃষক শ্রমিক সকলেই এই রাস্তা দিয়ে যাতায়াত করে। রাস্তাটির অবস্থা যা হয়ে রয়েছে তাতে অসুস্থ রোগী কিংবা গর্ভবতী মায়েদের হাসপাতালে নেওয়া খুবই কষ্টসাধ্য। সবার দাবি অনুযায়ী ওএনজিসি কর্তৃপক্ষ আপাতত ইট সোলিং দিয়ে যাতায়াত করার ব্যবস্থা করে দেবে বলে কাজ শুরু করে। কিন্তু পুরো রাস্তাটি সাড়াই না করে আপাতত যেখানে যেখানে প্রয়োজন সেখানে সেখানে একটু-আধটু ইট সোলিং দিয়ে তাদের গাড়ি যাতায়াতের ব্যবস্থা করে নিচ্ছে বলে অভিযোগ।

কিন্তু এলাকাবাসীদের দাবি পুরো রাস্তাটি সংস্কার করে দিতে হবে। এরই ফলে রাস্তা সংস্কারের কাজটি বন্ধ করে দেয় এলাকাবাসী। এ নিয়ে উত্তেজনার সৃষ্টি হয়। এলাকার প্রধান সহদেব দাস এলাকাবাসীদের সাথে একমত হয়ে বলেন তাদের কাছে অনুরোধ করা সত্ত্বেও কাজটি যথাযথভাবে করছে না তাই পুনরায় এলাকাবাসীদের সাথে কথা বলে পদক্ষেপ গ্রহণ করা হবে। এর আগেও তিনি ড্রজার লাগিয়ে রাস্তাটি সংস্কার করে দিয়েছিলেন। বর্ষার মধ্যে ওএনজির গাড়ি যাওয়ার কারণে রাস্তাটির আবার বেহাল দশা হয়েছে।

তাই তিনি পুনরায় আবেদন জানান তাদের কাছে সেটি ঠিক করে দেওয়ার জন্য। তিনি আরো জানান বর্ষার পরেই এই রাস্তাটির কাজ করবে পিডব্লিউডি। যার জন্য ইতিমধ্যে টেন্ডার হয়ে গেছে। পুরো রাস্তাটিই পিচ করার রাস্তা হয়ে যাবে।

Releated Posts

বিভিন্ন প্রকল্প বাস্তবায়নের গতি আরও বাড়িয়ে নির্ধারিতসময়ের মধ্যে মানুষের কাছে এর সুফল পৌঁছে দিতে হবে: মুখ্যমন্ত্রী

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৮ আগস্ট: উন্নয়নমূলক কাজের ক্ষেত্রে স্বচ্ছতা বজায় রাখার পাশাপাশি নির্দিষ্ট সময়সীমার মধ্যে প্রকল্পের কাজ সম্পন্ন…

ByByReshmi Debnath Aug 18, 2026

‘মৃত্যুদণ্ডে ফাঁসি’ বন্ধের আবেদন খারিজ সুপ্রিম কোর্টের, বিকল্প পদ্ধতি নিয়ে আলোচনার সুযোগ

নয়াদিল্লি, ১৮ আগস্ট (আইএএনএস): ভারতে মৃত্যুদণ্ড কার্যকরের পদ্ধতি হিসেবে ‘মৃত্যু না হওয়া পর্যন্ত ফাঁসি’ নিষিদ্ধ করার আবেদন খারিজ…

ByBySandeep Biswas Aug 18, 2026

ভিলেজ কমিটি নির্বাচনকে সামনে রেখে বিজেপির সাংগঠনিক বৈঠক, জোট নিয়ে আলোচনা চলছে

আগরতলা, ১৮ আগস্ট: আসন্ন ভিলেজ কমিটি (ভিসি) নির্বাচনসহ একাধিক নির্বাচনের প্রস্তুতিতে সংগঠনকে আরও শক্তিশালী করার লক্ষ্যে মঙ্গলবার আগরতলার…

ByByTaniya Chakraborty Aug 18, 2026

বিদ্যুৎ বিল ও পরিষেবায় গাফিলতি, টিএসইসিএল-এর দুই ইঞ্জিনিয়ার সাসপেন্ড

আগরতলা, ১৮ আগস্ট: বিদ্যুৎ বিল সংক্রান্ত অনিয়ম এবং পরিষেবা প্রদানে গাফিলতির অভিযোগে ত্রিপুরা স্টেট ইলেকট্রিসিটি কর্পোরেশন লিমিটেড-এর দুই…

ByByTaniya Chakraborty Aug 18, 2026
Scroll to Top