News Flash

  • Home
  • ত্রিপুরা
  • স্বাভাবিক বৃষ্টিপাতে আমন চাষ নিয়ে ব্যস্ত কল্যাণপুর
Image

স্বাভাবিক বৃষ্টিপাতে আমন চাষ নিয়ে ব্যস্ত কল্যাণপুর

কল্যানপুর, ১ আগস্ট: ঋতু বৈচিত্র্যের সাথে যদি কৃষি কাজ বা সার্বিক অর্থে ধান চাষের সময়কালকে আলোচনা করা হয়, তখন ধরা হয় এই সময়টা হচ্ছে আমন চাষের সময়। অর্থাৎ গতানুগতিক ভাবেই এই সময়কাল অর্থাৎ জুন জুলাইতে ধান চাষীরা ধানের চারা রোপণ করতে ব্যস্ত থাকেন। প্রত্যেকটা বছরের মতো এবছরও কৃষি প্রধান কল্যাণপুরের বিভিন্ন মাঠ ঘাটে এখন কৃষক বন্ধুদের চরম ব্যস্ততা পরিলক্ষিত হচ্ছে।

কল্যাণপুরের দক্ষিণ দুর্গাপুর, উত্তর ঘিলাতলি , দ্বারিকাপুর, কুঞ্জবন ইত্যাদি এলাকাগুলোর মধ্যে সংবাদ সংগ্রহ করতে গিয়ে দেখা গেছে পরিকল্পিতভাবে কৃষকরা আমন ধানের চারা রোপন করছেন। কৃষি দপ্তর সাহায্য করছে কিনা? এই প্রশ্নের উত্তরে একাধিক কৃষক স্বত প্রণোদিত ভাবে দাবি করেছেন বর্তমানে দপ্তর নানান ভাবে কৃষকদের উৎসাহিত করছেন।

বিশেষ করে যেভাবে সরকার সহায়ক মূল্যে ধান কিনছেন, এই বিষয়টা অন্যান্য ক্ষেত্রের মত করে আমন ধান চাষীদেরও উৎসাহিত করছে এমনটা কিন্তু দাবি একাধিক কৃষকের। যেদিকেই চোখ যায় সেদিকেই দেখা যায় কৃষকরা কেউবা হালচাষ করছেন, কেউবা ধানের চারা রোপণ করছেন। দপ্তর কর্মীদের বক্তব্য হচ্ছে, সব সময় দপ্তর কল্যাণপুরের কৃষকদের পাশে রয়েছে এবং কিভাবে অধিক ফলন সহ সার্বিকভাবে জমির উর্বরতা বজায় থাকবে তার জন্য বরাবর কৃষকদের কল্যাণপুরের বিভিন্ন জ্ঞান অর্জন কেন্দ্রগুলো থেকে সহায়তা করা হচ্ছে, এমনটাই দাবি কৃষি তত্ত্বাবধায়ক দেবরাজ বর্মনের।
সব মিলিয়ে বলা চলে, স্বাভাবিক বৃষ্টিপাতের উপর ভিত্তি করে কল্যাণপুরের আমন চাষিরা উৎসাহের সাথে আমন চাষে নিজেদের নিয়োজিত করে চলেছেন।

Releated Posts

বিশ্বকর্মা পূজার আগে ব্যস্ত আগরতলার মৃৎশিল্পীরা, তবে আগের মতো নেই বিক্রি

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: আগামী ১৮ সেপ্টেম্বর দেবশিল্পী ভগবান বিশ্বকর্মার পূজা। সারাদেশের পাশাপাশি ত্রিপুরাতেও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হবে…

ByByReshmi Debnath Sep 16, 2026

দিল্লিস্থিত এইমস হাসপাতালের সাথে টেলিমেডিসিনের মাধ্যমে রাজ্যেই উজ্জলা বিশ্বাস (সরকার)-এর কন্যার উন্নত চিকিৎসার আশ্বাস মুখ্যমন্ত্রীর

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্য সরকার সাধ্যমত মানুষের কল্যাণে কাজ করছে এবং নানা সহায়তা করে যাচ্ছে। রাজ্যে…

ByByReshmi Debnath Sep 16, 2026

রাণীরবাজারে বৃদ্ধার রহস্যমৃত্যু, ছেলে ও পুত্রবধূর বিরুদ্ধে খুনের অভিযোগ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাণীরবাজার থানাধীন বৃদ্ধনগর এলাকায় আঁখি ঘোষ নামে এক বৃদ্ধার রহস্যমৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে। পারিবারিক…

ByByReshmi Debnath Sep 16, 2026

রান্নার গ্যাসের সিলিন্ডারের ঘাটতির অভিযোগ, যোগেন্দ্রনগরের সরলা এজেন্সিতে ভোক্তাদের বিক্ষোভ

আগরতলা, ১৬ সেপ্টেম্বর: রাজ্যে রান্নার গ্যাসের সিলিন্ডারের সম্পূর্ণ আকাল না থাকলেও পর্যাপ্ত পরিমাণে সরবরাহ হচ্ছে না বলে অভিযোগ…

ByByReshmi Debnath Sep 16, 2026
Scroll to Top