News Flash

  • Home
  • ত্রিপুরা
  • শিক্ষার পরিবেশ নিরাপদ ও ইতিবাচক রাখতে হবে, ছাত্রদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে: মন্ত্রী বিকাশ দেববর্মা
Image

শিক্ষার পরিবেশ নিরাপদ ও ইতিবাচক রাখতে হবে, ছাত্রদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে: মন্ত্রী বিকাশ দেববর্মা

আগরতলা, ১৮ জুলাই: বিগত কিছুদিন পূর্বে ধলাই জেলার নালকাটা এলাকার ৮২ মাইলস প্রোপার এসটি বয়েস হোস্টেলে দশম শ্রেণীর ছাত্র জেকিম মারাক-এর আত্মহত্যার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। ছাত্রের আত্মহত্যার সঠিক কারণ এখনো স্পষ্ট নয়। এ বিষয়ে অনুসন্ধান ও পরিস্থিতি মূল্যায়নের জন্য শুক্রবার হোস্টেলটি পরিদর্শনে যান রাজ্যের জনজাতি কল্যাণ দপ্তরের মন্ত্রী বিকাশ দেববর্মা। তার সঙ্গে ছিলেন এমডিসি বিদ্যুৎ দেববর্মা এবং ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসাররা।

মন্ত্রী হোস্টেলের দায়িত্বপ্রাপ্ত শিক্ষক ও কর্মীদের সঙ্গে কথা বলেন এবং জেকিমের মৃত্যুর পেছনে কী কারণ থাকতে পারে তা জানতে খোঁজখবর নেন। তিনি ছাত্রের অকালমৃত্যুতে গভীর দুঃখ প্রকাশ করেন এবং বলেন, “এই ধরনের ঘটনা যেন আর না ঘটে, তার জন্য অভিভাবক ও শিক্ষকদের আরও সচেতন হতে হবে। ছাত্ররা যেন কোনওরকম নেশাগ্রস্ততার শিকার না হয়, সেদিকে সবাইকে নজর দিতে হবে।”

এদিন মন্ত্রী বিকাশ দেববর্মা ৮২ মাইলস প্রোপার এসটি গার্লস হোস্টেল এবং ৮২ মাইলস রেসিডেন্টিয়াল ইংলিশ মিডিয়াম স্কুল হোস্টেলও পরিদর্শন করেন। তিনি হোস্টেলগুলির বিভিন্ন সমস্যা খতিয়ে দেখেন এবং সমস্যার সমাধানে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য হোস্টেল কর্তৃপক্ষ ও সংশ্লিষ্ট ট্রাইবেল ওয়েলফেয়ার অফিসারদের নির্দেশ দেন।

মন্ত্রী জানান, “শিক্ষার পরিবেশ নিরাপদ ও ইতিবাচক রাখতে হবে। ছাত্রদের মানসিক স্বাস্থ্যের দিকেও গুরুত্ব দিতে হবে।”
এই পরিদর্শন হোস্টেল কর্তৃপক্ষ ও এলাকাবাসীর মধ্যে আশার সঞ্চার করেছে। সকলে আশা করছেন, ভবিষ্যতে যেন এমন মর্মান্তিক ঘটনা আর না ঘটে।

Releated Posts

টাকারজলা থানার সংলগ্ন দোকানে আগুন, অল্পের জন্য রক্ষা পেল টাকারজলা বাজার

আগরতলা,২০ আগস্ট : আজ সকাল আনুমানিক সাড়ে ১০টা নাগাদ টাকারজলা থানা সংলগ্ন এলাকায় সঞ্জয় দেববর্মার একটি দোকানঘরে আকস্মিক…

ByByReshmi Debnath Aug 20, 2026

নিট-ইউজি ২০২৬-এ বিলোনিয়ার বৈভব রায়ের নজরকাড়া সাফল্য, সর্বভারতীয় মেধাতালিকায় ১৬৬তম স্থান

বিলোনিয়া, ২০ আগস্ট: নিট-ইউজি ২০২৬ পরীক্ষায় অসাধারণ সাফল্য অর্জন করে দক্ষিণ ত্রিপুরার মুখ উজ্জ্বল করলেন বিলোনিয়ার রাজীব কর্নারের…

ByByReshmi Debnath Aug 20, 2026

পানীয় জল ও মিড ডে মিল রান্নাঘরের অভাবে ধুঁকছে চাঁম্পাবাড়ি বিদ্যালয়, উদাসীনতার অভিযোগ

আগরতলা, ২০ আগস্ট: দীর্ঘদিন ধরে পানীয় জল এবং মিড ডে মিল রান্নার উপযুক্ত পরিকাঠামোর অভাবে সমস্যায় পড়েছে ইন্সপেক্টর…

ByByReshmi Debnath Aug 20, 2026

সাব্রুমে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, আত্মহত্যার দাবিকে ঘিরে একাধিক প্রশ্ন

সাব্রুম, ২০ আগস্ট: সাব্রুম মহকুমার পূর্ব হরিণা ২ নম্বর ওয়ার্ডে এক গৃহবধূর রহস্যজনক মৃত্যুকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়েছে।…

ByByReshmi Debnath Aug 20, 2026
Scroll to Top