News Flash

Image

শিক্ষা ভবনের সামনে বিক্ষোভ এসএফআই- র

আগরতলা, ১৮ জুলাই: এসএফআই এর বিক্ষোভ ঘিরে উত্তাল পরিস্থিতির সৃষ্টি হয় শিক্ষা ভবনের সামনে। তিন দফা দাবি নিয়ে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে বিক্ষোভ মিছিল ও শিক্ষা ভবনের সামনের বিক্ষোভ প্রদর্শন করা হয় আজ।

মূলত নির্দিষ্ট সময়ে কলেজের সেমিস্টার পরীক্ষা নেওয়া, কলেজের একাডেমিক ক্যালেন্ডার সঠিকভাবে কার্যকর করা, শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রীদের নিরাপত্তা সুনিশ্চিত করার দাবিতে আজ শিক্ষাভবন চলো অভিযানে শামিল হয়েছে ভারতের ছাত্র ফেডারেশন ত্রিপুরা রাজ্য কমিটি। এর আগে ছাত্র যুবাদের নিয়ে একটি মিছিল শহরের বিভিন্ন পথপরিক্রমা করে শিক্ষাভবনের সামনে এসে মিলিত হয়। সেখানে শিক্ষা ভবনের বাইরে প্রশাসন আন্দোলনকারীদের আটকে দেয়। পরবর্তীতে শিক্ষা ভবনের বাইরে বিক্ষোভ প্রদর্শন করতে থাকে আন্দোলনকারীরা।

এদিনের এই বিক্ষোভ সম্পর্কে জনৈক ছাত্রনেতা বলেন, গোটা রাজ্যে শিক্ষা ব্যবস্থা ভেঙে পড়েছে। বিভিন্ন কলেজে সেমিস্টার পরীক্ষা নেওয়াকে কেন্দ্র করে ছাত্র-ছাত্রীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি হয়েছে। আগের সেমিস্টারের রেজাল্ট দেওয়ার আগেই নতুন সেমিস্টারের দিনক্ষণ ঘোষণা করা হচ্ছে। গোটা রাজ্যব্যাপী ত্রিশ হাজার ছাত্রছাত্রী রয়েছেন যারা বিভিন্ন ডিগ্রী কলেজগুলোতে পড়াশোনা করছেন। ইউজিসি গাইডলাইন অনুযায়ী তিন মাস ক্লাস করানোর পর একটি সেমিস্টার পরীক্ষা গ্রহণ করা যায়। কিন্তু বিভিন্ন ডিগ্রী কলেজগুলিতে ১০-১৫ দিন ক্লাস করানোর পরেই আবার নতুন করে সেমিস্টার পরীক্ষা নেওয়ার উদ্যোগ গ্রহণ করা হচ্ছে। এর ফলে ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সমস্যার সম্মুখীন হতে হচ্ছে। বারবার উচ্চশিক্ষা আধিকারিকদের সঙ্গে দেখা করার চেষ্টা করা হলেও তারা দেখা করতে রাজি নন বলে অভিযোগ করেছেন যুবনেতা। তাই বাধ্য হয়ে এদিনের তারা এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত করেছে।

Releated Posts

নির্ধারিত সময়ের আগেই ত্রিপুরায় বর্ষার আগমনের ইঙ্গিত, ২৬ মে সম্ভাবনার পূর্বাভাস আইএমডি-র

আগরতলা, ১৫ মে: : চলতি বছরে দক্ষিণ-পশ্চিম মৌসুমি বায়ু আগামী ২৬ মে নাগাদ কেরলে প্রবেশ করতে পারে বলে…

ByByTaniya Chakraborty May 15, 2026

রাজ্যে জ্বালানির কোনো সংকট নেই, অযথা আতঙ্কিত না হওয়ার আহ্বান মুখ্যমন্ত্রীর

আগরতলা, ১৫ মে: রাজ্যে পর্যাপ্ত পরিমাণ জ্বালানি মজুদ রয়েছে। অযথা উৎকণ্ঠিত হওয়ার কোনো কারণ নেই বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী…

ByByReshmi Debnath May 15, 2026

রাজ্যে বাড়ল পেট্রোল-ডিজেলের দাম, পাম্পে দীর্ঘ লাইন

আগরতলা, ১৫ মে: রাজ্যে ফের বাড়ল পেট্রোল ও ডিজেলের দাম। শুক্রবার থেকে নতুন মূল্য কার্যকর হয়েছে। নতুন দামে…

ByByReshmi Debnath May 15, 2026

জ্বালানি সাশ্রয়ে স্কুটিতে বিজেপি রাজ্য সভাপতি রাজীব ভট্টাচার্য

আগরতলা, ১৫ মে: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর জ্বালানি সাশ্রয়ের আহ্বানে সাড়া দিয়ে এবার ব্যতিক্রমী উদ্যোগ নিলেন রাজীব ভট্টাচার্য। সরকারি…

ByByReshmi Debnath May 15, 2026

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

Scroll to Top