News Flash

Image

৫৪ টি থানার ওসি স্তরে রদবদল

আগরতলা, ১৭ জুলাই:
রাজ্য পুলিশের ওসি স্তরে বড়সড় রদবদল করা হল। একসাথে ৫৪টি থানার ওসি অদল-বদল করা হয়েছে। রাজ্য পুলিশ মহানির্দেশকের তরফে এই বিষয়ে বিজ্ঞপ্তি জারি করা হয়।

এই বিজ্ঞপ্তিতে শহরের প্রধান দুটি থানার ওসিও পরিবর্তন করা হয়েছে। পশ্চিম আগরতলা থানার বর্তমান ওসি পরিতোষ দাসকে আমতলি থানায় বদলি করা হয়েছে। পশ্চিম থানার ওসির দায়িত্ব গ্রহণ করছেন বর্তমান পূর্ব থানার ওসি রানা চ্যাটার্জী। এদিকে পূর্ব থানার ওসি হচ্ছেন সুব্রত দেবনাথ। যিনি যাত্রাপুর থানার দায়িত্বে ছিলেন। এডি নগর থানার ওসি হচ্ছেন সুশান্ত দেব। এনসিসি থানার ওসি হচ্ছেন প্রাজিত মালাকার। পশ্চিম মহিলা থানার নতুন ওসি হচ্ছেন শিউলি দাস। তিনি বিশালগড় মহিলা থানার ওসির দায়িত্বে ছিলেন।শাশ্বতী দাস পশ্চিম আগরতলা মহিলা থানার ওসির দায়িত্বে ছিলেন তাঁকে বিশালগড় মহিলা থানায় স্থানান্তরিত করা হয়েছে। এছাড়াও গোটা রাজ্যের বিভিন্ন থানার ওসি পদে রদবদল করা হয়েছে।

রাজিব দেবনাথ কৈলাসহর থানার নতুন ওসি হিসেবে নিযুক্ত হচ্ছেন। সঞ্জীব লস্করকে আর কেপুর থানার ওসি হিসেবে নিযুক্ত করা হচ্ছে। হিমাদ্রি সরকারকে সিধাই থানার ওসির দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। বাবুল দাসকে সিটিআই, গোকুলনগর থানার ওসির দায়িত্বে নিযুক্ত করা হয়েছে। অজিত দেববর্মাকে বিশ্রামগঞ্জ থানার ওসির দায়িত্ব দেওয়া হয়েছে। এছাড়াও রাজ্যের বিভিন্ন থানায় ওসি স্তরের রদবদল করা।

Releated Posts

ত্রিপুরায় ডিজিটাল স্বাস্থ্য ব্যবস্থা রূপান্তরের অগ্রযাত্রার চিত্র তুলে ধরলেন স্বাস্থ্য সচিব কিরণ গিত্যে

নিজস্ব প্রতিনিধি, আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নয়াদিল্লির বিজ্ঞান ভবনেআজ ‘আরোগ্য মন্থন ২০২৬’ অনুষ্ঠানে ডিজিটাল প্রযুক্তির মাধ্যমে রাজ্যের স্বাস্থ্য পরিসেবা ব্যবস্থাকে…

ByByReshmi Debnath Sep 25, 2026

আত্মকেন্দ্রিক ভাবনা থেকে মুক্ত হয়ে সবাইকেসাথে নিয়ে চলতে হবে: কৃষিমন্ত্রী

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: তথ্য ও সংস্কৃতি দপ্তরের উদ্যোগে এবং মোহনপুর পুর পরিষদ ও মোহনপুর পঞ্চায়েত সমিতির যৌথ সহযোগিতায়…

ByByReshmi Debnath Sep 25, 2026

মুখ্য নির্বাচন কমিশনারকে অপসারণ-সহ চার দফা দাবিতে আন্দোলনে পাঁচ বাম দল

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ভারতের নির্বাচন কমিশনের কার্যপ্রণালী ও বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারকে অপসারণের…

ByByReshmi Debnath Sep 25, 2026

কর্মরত অবস্থায় খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দিরের এএনএম কর্মীর আকস্মিক মৃত্যু

নিজস্ব প্রতিনিধি, উদয়পুর, ২৫ সেপ্টেম্বর: কর্মরত অবস্থায় আচমকা অসুস্থ হয়ে মৃত্যু হল খিলপাড়া আয়ুষ্মান আরোগ্য মন্দির (সাব-সেন্টার)-এর এএনএম কর্মী…

ByByReshmi Debnath Sep 25, 2026
Scroll to Top