News Flash

  • Home
  • মুখ্য খবর
  • চলতি বছরে প্রাক-বর্ষা মৌসুমে ত্রিপুরার গড় তাপমাত্রা স্বাভাবিক, আবহাওয়া দফতর
Image

চলতি বছরে প্রাক-বর্ষা মৌসুমে ত্রিপুরার গড় তাপমাত্রা স্বাভাবিক, আবহাওয়া দফতর

আগরতলা, ১০ জুলাই: চলতি বছরের মার্চ থেকে মে পর্যন্ত প্রাক-বর্ষা মৌসুমে ত্রিপুরার সর্বোচ্চ গড় তাপমাত্রা ছিল প্রায় স্বাভাবিক। আগরতলায় মার্চ, এপ্রিল ও মে মাসে স্বাভাবিকের থেকে তাপমাত্রা +০.৬ ডিগ্রি সেলসিয়াস, +১.২ ডিগ্রি সেলসিয়াস ও +১.১ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। অন্যদিকে কৈলাসহরে ওই সময়ে তাপমাত্রার +১.৪ ডিগ্রি সেলসিয়াস, +১.০ ডিগ্রি সেলসিয়াস ও +০.৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। আবহাওয়া দফতর থেকে এই তথ্য পাওয়া গিয়েছে।

মৌসম বিভাগ জানিয়েছে, চলতি বছরে ১০ মে মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা আগরতলায় ৩৮.৫ ডিগ্রি সেলসিয়াস এবং কৈলাসহরে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছিল। তাছাড়া,আগরতলায় মার্চ ও এপ্রিল মাসে গড় ন্যূনতম তাপমাত্রা স্বাভাবিকের চেয়ে অনেক বেশি ছিল, তবে মে মাসে তা প্রায় স্বাভাবিক। কৈলাসহরে পুরো মৌসুমেই ন্যূনতম তাপমাত্রা ছিল প্রায় স্বাভাবিক।

আরও জানিয়েছে, এই মৌসুমে রাজ্যে মোট বৃষ্টিপাত হয়েছে ৫৫৫.২ মিমি, যা স্বাভাবিকের থেকে ১৭% কম। তাছাড়া,
আগরতলায় ১৮ দিন বৃষ্টি হয়েছে এবং কৈলাসহরে বৃষ্টির দিন ছিল ২৯ দিন।
বজ্রঝড়ের দিনসংখ্যা ছিল স্বাভাবিকের কাছাকাছি – আগরতলায় ১০ দিন এবং কৈলাসহরে প্রায় স্বাভাবিক।

Releated Posts

বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস বিজেপির

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ধর্মনগর মণ্ডল এলাকায় একটি ‘অনভিপ্রেত’ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দলীয় সদস্য বার্ণালী গোস্বামীকে শোকজ নোটিস দিয়েছে…

ByByReshmi Debnath Sep 25, 2026

টেট আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে আগরতলায় বাম ছাত্র-যুব সংগঠনের বিক্ষোভ

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: টেট উত্তীর্ণ চাকরিপ্রার্থীদের আন্দোলনে পুলিশি পদক্ষেপের প্রতিবাদে শুক্রবার সন্ধ্যায় আগরতলায় বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি…

ByByReshmi Debnath Sep 25, 2026

নির্বাচন কমিশনের বিরুদ্ধে কংগ্রেসের বিক্ষোভ, বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: নির্বাচন প্রক্রিয়া নিয়ে নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিক্ষোভ প্রদর্শন করল ত্রিপুরা প্রদেশ কংগ্রেস। এদিন অফিস লেন…

ByByTaniya Chakraborty Sep 25, 2026

প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া, পুজোর আগে ট্রাফিক পাসে কড়াকড়ি ত্রিপুরায়

আগরতলা, ২৫ সেপ্টেম্বর: ২০২০ সাল থেকে ত্রিপুরায় প্রায় ১৬ লক্ষ ই-চালান বকেয়া পড়ে রয়েছে। বকেয়া ট্রাফিক জরিমানার পরিমাণ…

ByByTaniya Chakraborty Sep 25, 2026
Scroll to Top